Weather Updates: রাত পোহালেই সুখবর, প্যাচপেচে গরম থেকে রাজ্যবাসীকে স্বস্তি দেবে বৃষ্টি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্যালেন্ডার বলছে বসন্তকাল। অথচ চাঁদিফাটা গরমে প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর (Weather Update Today)। চৈত্রের দাবদাহের হাত থেকে রেহাই নেই এখনই। তবে রাজ্যবাসীর জন্য কিঞ্চিৎ স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast)৷

আরও পড়ুনঃ ইমরানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল, নির্বাচন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাক প্রধানমন্ত্রীর

বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণে অস্বস্তি আরও বাড়বে ঠিকই তবে বৃষ্টির কারণে কিছুটা কমবে জেলাগুলির তাপমাত্রা (Weather Update Today)। আজ রবিবার, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে সামান্য জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

রাত পোহালেই সুখবর, প্যাচপেচে গরম থেকে রাজ্যবাসীকে স্বস্তি দেবে বৃষ্টি
রাত পোহালেই সুখবর, প্যাচপেচে গরম থেকে রাজ্যবাসীকে স্বস্তি দেবে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে (Weather Update Today) শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি জেলাতেও। তবে যারা বৃষ্টির আরাম থেকে বঞ্চিত হবেন সেখানে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবারের রাত পেরোলেই ৪ এপ্রিল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) রয়েছে উত্তরবঙ্গের সবক’টি জেলায়। তবে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী ৫ দিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।

রাত পোহালেই সুখবর, প্যাচপেচে গরম থেকে রাজ্যবাসীকে স্বস্তি দেবে বৃষ্টি

রাত পোহালেই সুখবর, প্যাচপেচে গরম থেকে রাজ্যবাসীকে স্বস্তি দেবে বৃষ্টি
রাত পোহালেই সুখবর, প্যাচপেচে গরম থেকে রাজ্যবাসীকে স্বস্তি দেবে বৃষ্টি

রবিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। বাকি জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুকনো থাকবে। ৪ এপ্রিল, সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া নদিয়া ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩°সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেখানে বৃষ্টির পর তাপমাত্রা কমবে ১-২ ডিগ্রি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন