মদের দোকানে কড়াকড়ি, মন্দির ও স্কুল-কলেজের ১ কিলোমিটারের মধ্যে মিলবে না লাইসেন্স: ঘোষণা শুভেন্দুর

মন্দির, স্কুল ও কলেজের এক কিলোমিটারের মধ্যে মদের দোকান থাকবে না বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে মদের দোকান সংক্রান্ত নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা করা হয়েছে, মন্দির, স্কুল, কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকান রাখা হবে না। প্রশাসনের দাবি, সামাজিক ও শিক্ষাগত পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলির প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকের পর নতুন এই অবস্থান সামনে আসে।

মদের দোকান নিয়ে নতুন বিধিনিষেধের পাশাপাশি একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনা-র সরকারি প্রক্রিয়া শুরু হবে এবং ওই দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আবেদনপত্র।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। শুধু অফলাইনে নয়, অনলাইনেও আবেদন করা যাবে। নবান্নে সংশ্লিষ্ট দফতরের উপস্থিতিতে ফর্ম প্রকাশের কথাও জানান তিনি।

এছাড়াও মা ক্যান্টিন নিয়ে নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার থেকে সপ্তাহে দু’দিন ৫ টাকায় মাছ-ভাত দেওয়া হবে বলে জানানো হয়েছে। বাকি পাঁচ দিন আগের মতোই ডিম-ভাত মিলবে।

একই প্রশাসনিক মঞ্চ থেকে সামাজিক অবকাঠামো, কল্যাণমূলক প্রকল্প এবং খাদ্য পরিষেবা— এই তিন ক্ষেত্রেই একাধিক সিদ্ধান্ত সামনে আসায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর