TMC: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্নায় তৃণমূল, বাংলাকে ৯৭৯ কোটি টাকা অনুদান কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব বাংলার শাসক দল। কয়েকদিন আগেই কলকাতায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার আবার দিল্লিতে অভিষেকের নেতৃত্বে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। এরইমধ্যে বাংলাকে ৯৭৯ কোটি টাকার অনুদান দিল কেন্দ্র।

আরও পড়ুন: Sourav Ganguly: বুমরা-শ্রেয়সদের চোটের ফলে নতুন প্রতিভা উঠে আসবে IPL-এ, কেন এই কথা বললেন সৌরভ

সূত্রে খবর, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মত স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে টাকা বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। সেই খাতেই ৯৭৯ কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ। তবে কেবল বাংলায় নয়, দেশের আরও অনেক রাজ্যকেই টাকা পাঠানো হয়েছে বলে খবর। জনগণনা অনুসারে এই টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। যেখানে কম জনসংখ্যা সেখানে অর্থ বরাদ্দ হয়। তবে এই পর্বে ছয়টি রাজ্যকে বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, গোয়া, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু এই অনুদান পেয়েছে।

mamata banerjee
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্নায় তৃণমূল, বরাদ্দ টাকা পাঠাল কেন্দ্র

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্নায় তৃণমূল, বরাদ্দ টাকা পাঠাল কেন্দ্র

nabanna
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্নায় তৃণমূল, বরাদ্দ টাকা পাঠাল কেন্দ্র

গত সপ্তাহে বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই ‘দিল্লি চলো’ স্লোগান তুলে রাজধানীতে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রীর ধর্নার পরই মিড ডে মিল ও সমগ্র শিক্ষা মিশনের জন্য প্রায় ১২০০ কোটি টাকা দেওয়া হয়।

modi pm
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্নায় তৃণমূল, বরাদ্দ টাকা পাঠাল কেন্দ্র

এরপরই সোমবার দিল্লিতে অধিবেশনে যোগ দেওয়ার পূর্বে দলের সমস্ত সাংসদদের নিয়ে একটি বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই বুধবার থেকে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় তৃণমূল। আগামীকাল সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ধর্না চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত