রাজ্যে ৮ দফায় ভোটে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ নির্বাচন কমিশনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ৮ দফায় ভোটে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ নির্বাচন কমিশনের। অপেক্ষার অবসান। দিল্লির বিজ্ঞান ভবনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা শুরু করলেন। পশ্চিমবঙ্গ ছাড়াও যার মধ্যে রয়েছে কেরল, অসম ও তামিলনাড়ু। এছাড়া ভোট রয়েছে পন্দিচেরিতে। ২৭ শে মার্চ থেকে ২৯ শে এপ্রিল অব্দি মোট ৮ দফায় ভোট হতে চলেছে বঙ্গে।

আরও পড়ুনঃ আব্বাস কে ৩০ টি আসন ছাড়ল বামেরা, ব্রিগেডে বক্তব্য রাখবেন ISF প্রধান।

যে নির্বাচনের ফলপ্রকাশ হবে আগামী ২ রা মে। এছাড়া পুদুচেরিতে ভোট ৬ এপ্রিল। তামিলনাড়ুতে ৬ এপ্রিল। ভোট কেরলে ১ দফায় ভোট, নির্বাচন ৬ এপ্রিল।  অসমে ২৭ মার্চ থেকে ৩ দফায় ভোট। মোটামুটি সব রাজ্যেই ফল ২ রা মে। ১২৬ আসনে নির্বাচন অসমে, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে নির্বাচন। কেরলে ১৪০ আসনে ভোট, তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট এবং পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন।সবমিলিয়ে ৮২৪ আসনে নির্বাচন। মোট ২ লক্ষ ৭০ হাজার ভোটকেন্দ্র থাকবে। একাধিক গাইডলাইন ছাড়াও অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় ভোটের সময়ে দু’‌জন বিশেষ পুলিশ পর্যবেক্ষক থাকছেন এবং আয়ে ব্যয়ের উপর নজরদারি রাখার জন্য একজন অর্থনৈতিক পর্যবেক্ষক নিয়োগ করা হবে।

বিশেষ পুলিশ অবজার্ভার হবেন মৃণালকান্তি দাস ও বিবেক দুবে। অর্থনৈতিক পর্যবেক্ষক হচ্ছেন বি মুরলি কুমার। একনজরে দেখে নেওয়া যাক কি কি গাইডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। ফৌজদারি মামলায় যাঁরা অভিযুক্ত, বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে তাঁদের। সিসিটিভি নজরদারিতে ভোটদান ভোটকেন্দ্রগুলিতে। সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে ৫ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। সতর্কতা মেনে সর্বাধিক ৫টি গাড়ি নিয়ে পথসভা করা যাবে। অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে।

সশরীরে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে ২ জন যেতে পারবেন। বিহারের মতো এ বারেও ভোটদানের সময় ১ ঘণ্টা বাড়ানো হচ্ছে। অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ভোটকর্মীদের টিকা দেওয়া হবে।  সমস্ত ভোটকেন্দ্র হবে একতলায়। করোনা কালে বিহার মডেলেই হবে নির্বাচন। পরীক্ষার দিনে ভোটগ্রহণ নয়। ভোটকেন্দ্রে সিসিটিভি নজরদারি চলবে। বাংলায় বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে অজয় নায়েককে। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৯১৬।

রাজ্যে ৮ দফায় ভোটে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ নির্বাচন কমিশনের। যা গতবারের তুলনায়  ৩১.৬৫ শতাংশ বেশী। একগুচ্ছ গাইডলাইন সহ পরীক্ষার দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এখন দেখার ২ রা মে পরীক্ষার ফলাফলে কোন দল হয় ফার্স্ট বয় আর কেই বা ফেল করে পরীক্ষায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর