ভোটের আগে শেষ বাজেটে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ? কি প্রত্যাশা বাংলার মা বোনেদের?

ভোটের আগে শেষ অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বাড়তে পারে? জেনারেল ও তফসিলি শ্রেণির অঙ্ক বাড়ার জল্পনায় তাকিয়ে রাজ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে রাজ্য বাজেট ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। বৃহস্পতিবার দুপুরে পেশ হচ্ছে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট—আর সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বাড়ার জল্পনা রাজ্যজুড়ে। মূল্যবৃদ্ধির চাপে সংসার সামলাতে হিমশিম খাওয়া ‘মা-বোনেরা’ তাকিয়ে রয়েছেন বাজেটের দিকে—শেষ প্রাক্‌-ভোট বাজেটে কি মিলবে বাড়তি স্বস্তি?

আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস দুপুর সাড়ে বারোটায় ভাষণ পাঠ করবেন, তার পরেই দুপুর আড়াইটায় বাজেট পেশ। মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের এটি শেষ বাজেট হওয়ায় রাজনৈতিক ও সামাজিক—দু’দিক থেকেই গুরুত্ব আলাদা। বিধানসভা ভোটের পরে পূর্ণাঙ্গ বাজেট আসবে বলে এবারের বাজেট কার্যত ভোট অন অ্যাকাউন্ট

এই অধিবেশনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ইস্যুতে তর্ক-বিতর্কের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একাধিক বিলও পেশ হতে পারে। তবে জনমানসে আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন—লক্ষ্মীর ভাণ্ডারে কি বাড়বে মাসিক অনুদান?

মা-বোনেদের প্রত্যাশা

বাজারদরের ঊর্ধ্বগতিতে পরিবারের খরচ বেড়েছে। সেই বাস্তবতায় লক্ষ্মীর ভাণ্ডারে সামান্য বৃদ্ধি হলেও উপকার হবে—এমনটাই আশা অনেকের। হুগলির চণ্ডীতলার গৃহবধূ ঝুমা কুণ্ডুর কথায়, “দিদি আমাদের জন্য অনেক করেছেন। বিশ্বাস করি, লক্ষ্মীর ভাণ্ডারে নিশ্চয়ই টাকা বাড়াবেন।”

জল্পনা কতটা?

সরকারি ভাবে এখনও কোনও ঘোষণা নেই। তবে রাজনৈতিক মহলে কানাঘুষো—

এগুলো আপাতত জল্পনা মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত কী—তা জানা যাবে বৃহস্পতিবার বাজেট বক্তৃতায়।

সব মিলিয়ে, সপ্তদশ বিধানসভার শেষ বাজেট হওয়ায় প্রত্যাশা ও বাস্তবতার টানাপোড়েন তুঙ্গে। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি বরাদ্দ হলে তা ভোটের আগে বড় সামাজিক বার্তা দেবে—নজর এখন বৃহস্পতিবারের দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর