নজরবন্দি ব্যুরো: শীত প্রেমীদের জন্য সুখবর। কয়েকদিনের মধ্যেই রাজ্যে হু হু করে নামবে তাপমাত্রার পারদ, এমনই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করা হোক, মহিলা কমিশনে চিঠি সৌমিত্রর
হাওয়ায় অফিসের তরফে জানান হয়েছে এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও এর প্রভাব পড়বে না বাংলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালে ও সন্ধ্যায় মনোরম আবহাওয়ার দেখা পাওয়া যাবে। আগামী রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে এবং বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণও।
সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া ও শীতের অনুভূতি বাড়বে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ৩১ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির কাছাকাছি। সেই জায়গায় শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ২০ ডিগ্রি।

তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকেই পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা (temperature) একধাক্কায় ৩-৪ ডিগ্রি করে কমতে শুরু করবে। বেলা বাড়লেও বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান মালদহ এবং উত্তর দিনাজপুরের তাপমাত্রা মনোরম থাকবে বলে জানানো হয়েছে।
আজ সকালে বেশ কিছু জেলাতে তাপমাত্রা ও জলীয় বাষ্পের কারণে কুয়াশা বা শিশিরের দেখা মিলেছে। আজ থেকেই উত্তর-পশ্চিমে হাওয়াতে আবহাওয়া তাপমাত্রা কমতে শুরু করবে রাজ্যের বিভিন্ন জেলায়। কোথাও ২ ডিগ্রি, আবার কোথাও ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা।
বঙ্গে শীতের আমেজ, কালো মেঘের ঘনঘটা, হতে পারে বৃষ্টি

এ দিকে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। ১৬ নভেম্বর বুধবার এই নিম্নচাপ হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে। এই নিম্নচাপ আর শক্তিশালী হয়ে তামিলনাডু ও পুদুচেরি উপকূলের দিকে যাবে। আর সেই কারণেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে।



