Weather Updates: উত্তাল সমুদ্র, ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হল নিম্নচাপ। মূলত দক্ষিণ-পূর্ব দিকেই এই নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। বৃহস্পতিবার সকাল থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে। সূত্রে খবর, প্রবল বেগে হাওয়া বইছে তামিলনাড়ুর উপকূলে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে।

আরও পড়ুনঃ হিটলারের মতো স্বৈরাচারী পুতিন, মিউজিয়াম থেকে সরানো হল মুর্তি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রবল বেগে হাওয়া বইছে তামিলনাড়ুর উপকূলে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। শ্রীলঙ্কার উপকূল থেকে নিম্নচাপ ক্রমশ তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ নিম্নচাপের অবস্থান ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিকে।

উত্তাল সমুদ্র, ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ!
উত্তাল সমুদ্র, ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ!

মৌসম ভবনের তরফে সতর্ক করে বলা হয়েছে, প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের উপকূলে। রবিবার সেই হাওয়ার বেগ কিছুটা কমতে পারে। মৎস্যজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা সমুদ্রে না যান। ৫ মার্চ পর্যন্ত সেই সতর্কতা জারি থাকবে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, সমুদ্র উত্তাল হতে পারে।

তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল সহ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৬০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। রবিবার পর্যন্ত ফুঁসবে সমুদ্র। প্রতিবারই সাধারণত এপ্রিল- মে মাসে অর্থাৎ বর্ষা শুরু হওয়ার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।

উত্তাল সমুদ্র, ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ!

 উত্তাল সমুদ্র, ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ!
উত্তাল সমুদ্র, ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ!

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করে, ফেব্রুয়ারিতে এই ভাবে নিম্নচাপ বিরল ঘটনা বলেও উল্লেখ করা হয়েছে। তবে এ রাজ্যে কোনও ঝড়- বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েক দিন আগে বৃষ্টি হয়েছে কলকাতায়। আপাতত বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর