Winter Season: কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, কি বলছে আবহাওয়া দফতর ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কালীপুজোর পর দিন থেকেই মেঘ কেটে পরিস্কার হয়েছে আকাশ। সকাল থেকেই শীত শীত ভাব। আর বেলা বাড়লে অবশ্য রোদের তেজ বাড়ছে। যদিও দক্ষিণবঙ্গে শীত আসবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি হাওয়া অফিস। যদিও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: সায়ন্তনের সমর্থনে এগিয়ে এলেন পুরাতনরা, বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব আরও প্রকাশ্যে

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের চেয়ে যা সামান্য বেশি। শনিবার তাপমাত্রার পারদ নেমেছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। হাওয়া অফিসের পর্যবেক্ষণ, গত দশ বছরে অক্টোবর মাসে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এত নীচে নামেনি।

কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, কি বলছে আবহাওয়া দফতর ?কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, কি বলছে আবহাওয়া দফতর ?
কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, কি বলছে আবহাওয়া দফতর ?

আজ এদিন কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা সকালের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল। বেলা বাড়তেই ঝকঝকে রোদের দেখা মিলেছে আকাশে। তবে পরের দিকে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরিষ্কার আকাশ থাকায় ইতিমধ্যেই শীতের আমেজ গায়ে মাখতে শুরু করে দিয়েছে শহরবাসী।

কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, কি বলছে আবহাওয়া দফতর ?

6 11

আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে শীত ভালভাবে পড়তে এখনও দেরি আছে বলে জানায় আবহাওয়া দফতর। কিন্তু বিভিন্ন জেলায় শীতের আমেজ থাকবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত