নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগেই সাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। রবিবারে সেটি দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ থাইল্যান্ডের উপর অবস্থান করছে। গত সোমবার সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার এই গভীর নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব রাজ্যে কতটা পড়বে? কেমন থাকবে আবহাওয়া?
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিগজাউম-এর অশনি সংকেত! নিরাশাতেই দিন কাটবে শীতপ্রেমী বঙ্গবাসীর
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দুদিনের মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শুক্রবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। এদিকে নিম্নচাপের প্রভাবে বাংলায় আংশিক মেঘলা আকাশ। পরোক্ষভাবে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় শীতের আগমন বিঘ্নিত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শীতের শিরশিরানি কমেছে। চলতি সপ্তাহেই তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
![]()
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও তার অভিমুখ কোন দিকে হবে, ল্যান্ডফল কোথায় হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আবহাওয়াবিদরা নিশ্চিত কিছু জানাতে পারছে না। বাংলায় বৃষ্টিপাত না হলেও পরোক্ষ প্রভাব পড়তে পারে। আগামী ৪ থেকে ৫ দিন বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

কলকাতায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা দু-তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বুধবার সাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ, সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা?










