Weather Update: ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন, শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জগদ্ধাত্রী পুজো শেষ হতেই বঙ্গে শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমেছে। ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে পারদ পতন হয়েছে। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে শীত শীত ভাব উধাও। এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের কারণেই এখনই শীতের আগমন হচ্ছে না। কেমন কাটবে আজকের আবহাওয়া? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।                                                                                                                                                আরও পড়ুন: আজ ১৪ ডিগ্রিতে নামবে পারদ, ব্যাপক শীতের সঙ্গে ডিসেম্বরের শুরুতেই প্রবল ঘূর্ণিঝড়                                                                                                                        

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৬ নভেম্বর অর্থাৎ আগামীকাল দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। ২৭ নভেম্বর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রথমে এর গতিপথ হবে পশ্চিম-উত্তর পশ্চিমের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কম থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে। বৃহস্পতিবার উত্তুরে হাওয়ার দাপটে একধাক্কায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। ওইদিনই প্রথম চলতি মরশুমের তাপমাত্রার এতটা পতন হয়েছিল।

ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন, শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত!

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি ঘোরাফেরা করবে। সপ্তাহান্তে পারদ আরও নামবে। শীতের আমেজ বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম- এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, শীঘ্রই বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আগামী পাঁচদিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮-২০ ডিগ্রির কাছাকাছি।

ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন, শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত!

উত্তরবঙ্গে (North Bengal) আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বাড়বে। এছাড়া কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঠান্ডার শিরশিরানি থাকবে। এই সময় পর্যটকদের উত্তরবঙ্গ ভ্রমণের জন্য সেরা সময়।

ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন, শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত!

ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন, শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত!
ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন, শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর