Weather Update: বর্ষশেষে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ একাধিক রাজ্যে

বছরের শেষ এবং শুরুতে ভারী বৃষ্টির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পঞ্জাব এবং হরিয়ানাতে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বছরের শেষ এবং শুরুতে ভারী বৃষ্টির কথা শোনাল আলিপুর আবহাওয়া (Weather Update) দরতর। উত্তর-পূবালী হাওয়ায় এবার বইছে নতুন স্পেল। কলকাতাসহ (Kolkata) বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর-পশ্চিম ভারতেও।

weather

Shamim Ahamed Ads

আরও পড়ুনঃ কলকাতায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ICU তে লড়ছেন ৩ জন

এখনও শীত সেইভাবে জাঁকিয়ে পরেনি। বছরের শুরুতে এবং শেষেও শীত (Winter) পরার তেমন কোন সম্ভাবনা নেই। আজ কলকাতাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা চার ডিগ্রি ওপরে ছিল। আজ সকালে বেশ হালকা মাঝারি কুয়াশাও। কলকাতাতে আগামী কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather 1

পাশাপাশি দার্জিলিং এবং সিকিমেও (Sikim) হালকা মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ৩০ ডিসেম্বর ভারতে ঢুকবে। এর পাশাপাশি বাড়ছে পূবালী হাওয়ার দাপট।

বর্ষশেষে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ একাধিক রাজ্যে, দেখুন ওয়েদার আপডেট

weather 4

পঞ্জাব এবং হরিয়ানাতে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মিজোরাম, ত্রিপুরা, অসম, মিজোরাম, মনিপুর, মেঘালয়তেও কুয়াশার দাপট বজায় থাকবে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত