২৫০ কিমি বেগে বইবে হাওয়া, একটানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আবহাওয়া?

আগামী কয়েকদিন শীতের হাত থেকে রেহাই। একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সপ্তাহের শুরুতেই তাপমাত্রা যে কিছুটা বেড়েছে তা ভালই টের পাওয়া গিয়েছে। সোমবার দুপুরের পর থেকেই পুবালি হাওয়ার দাপট দেখা গিয়েছে। হাড় কাঁপুনি ঠাণ্ডা নেই, আগামী কয়েকদিন শীতের হাত থেকে রেহাই। একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

২৫০ কিমি বেগে বইবে হাওয়া, একটানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন:  ৫০ পেরোলেই দাম্পত্যে রোমাঞ্চ হারায়, বুড়ো বয়সে উদ্দাম যৌনতার সিক্রেট মন্ত্র কী?

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গে (West Bengal) একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় তৈরি হবে উচ্চচাপ বলয়। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে, তার জেরেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আগামী ২ তারিখ পর্যন্ত একাটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা (North Bengal), দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। ৩১ জানুয়ারি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। ১ ও ২ তারিখ নদিয়া ও জেলা সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় সমতলে ২৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৫০ কিমি বেগে বইবে হাওয়া, একটানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আবহাওয়া?
২৫০ কিমি বেগে বইবে হাওয়া, একটানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আবহাওয়া?

আজ উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং (Darjeeling), কালিম্পংয়ের বিস্তীর্ণ অংশ ভিজতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই।

২৫০ কিমি বেগে বইবে হাওয়া, একটানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আবহাওয়া?

২৫০ কিমি বেগে বইবে হাওয়া, একটানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কেমন থাকবে আবহাওয়া?

গতকাল কলকাতার (Kolkata) আকাশ পরিষ্কার ছিল। মঙ্গলবার সকাল থেকেও আকাশ পরিষ্কার। রোদের দেখা মিলেছে। দুপুরের পর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। কুয়াশার সম্ভাবনা নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর