জাঁকিয়ে শীতে কাবু শহরবাসী, মেঘলা হবে আকাশ, ফের ফিরছে বৃষ্টি?

দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গ-উভয়ভাগেই আবহাওয়ার (Weather update of bengal) ভিন্ন রূপ দেখা যাবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। আজ, শনিবার কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জানুয়ারির শেষভাগে জোরদার ইনিংস খেলছে শীত। কলকাতা সহ একাধিক জেলায় পারদ ১৫ ডিগ্রির নীচে নেমেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গ-উভয়ভাগেই আবহাওয়ার (Weather update of bengal) ভিন্ন রূপ দেখা যাবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। আজ, শনিবার কেমন থাকবে আবহাওয়া?

জাঁকিয়ে শীতে কাবু শহরবাসী, মেঘলা হবে আকাশ, ফের ফিরছে বৃষ্টি?

Shamim Ahamed Ads

আরও পড়ুন: গাড়ির বাজারে ঝড় তুলবে শাওমি, ৫ মিনিটের চার্জে ছুটবে ৮০০ কিমি, দাম কত জানেন?

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। ৩০ জানুয়ারির পর থেকে মেঘলা আকাশ দেখা দিতে পারে। একইসঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ভোরের দিকে কুয়াশা থাকতে পারে। আজ দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আবহাওয়া শুকনো থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অঞ্চল থেকে ঠাণ্ডা বাতাস রাজ্যে প্রবেশ করছিল। দক্ষিণ বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকছিল, যার ফলে একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবার হাওয়া বদল হয়েছে।

জাঁকিয়ে শীতে কাবু শহরবাসী, মেঘলা হবে আকাশ, ফের ফিরছে বৃষ্টি?
জাঁকিয়ে শীতে কাবু শহরবাসী, মেঘলা হবে আকাশ, ফের ফিরছে বৃষ্টি?

শনিবার কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং নূন্যতম ৪০ শতাংশ। আপাতত শহরের হাওয়া শুষ্ক থাকবে।

জাঁকিয়ে শীতে কাবু শহরবাসী, মেঘলা হবে আকাশ, ফের ফিরছে বৃষ্টি?

জাঁকিয়ে শীতে কাবু শহরবাসী, মেঘলা হবে আকাশ, ফের ফিরছে বৃষ্টি?

আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের (Darjeeling) উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সহ শীতের কাঁপুনি অনুভূত হবে। উত্তরের (North Bengal) বাকি জেলায় কুয়াশা থাকবে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কুয়াশার পরিমাণ বেশি থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত