কনকনে শীত উধাও, ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব থাকে। তবে বেলা বাড়তে তাও আর থাকে না। সরস্বতীর পুজোর পর তাপমাত্রা পতনের সম্ভাবনা জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতই চলতি সপ্তাহে সামান্য পারদ পতন হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? কোন কোন জেলায় বৃষ্টি হবে আজ?

আরও পড়ুন: আগামী অর্থবর্ষে পুরনিগমের ঘাটতি বাজেট, নাগরিক পরিষেবার কথা দিলেন মেয়র
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণের কোনও জেলায় বৃষ্টি হবে না। দুদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমবে। এরপর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পারদ চড়তে পারে ২-৪ ডিগ্রি পর্যন্ত।

আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে।
কনকনে শীতের ভাব কাটতেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া! ছুটির দিনে ভিজবে একাধিক জেলা

উত্তরবঙ্গের (North Bengal) মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে। নতুন সপ্তাহে দার্জিলিং, কালিম্পংয়ে এক-দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শুধু কালিম্পং ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে। এছাড়া আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার ভোরে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কিছু অংশে ঘন কুয়াশা থাকবে।



