শনিবার পেশ হল কলকাতা পুরনিগমের বাজেট। ২০২৪ – ২০২৫ অর্থবর্ষে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হল কলকাতা পুরনিগমে। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) পেশ করেন বাজেট। গত অর্থবর্ষে ১৪৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন। আগামী বিধানসভা ও পুরভোটকে মাথায় রেখে পানীয় জল পরিষেবাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের বাজেটে আয় দেখিয়েছেন ৫ হাজার ৫৪ কোটি ৫২ লক্ষ টাকা।



আরও পড়ুন: সন্দেশখালিতে হচ্ছেটা কী? নারী নির্যাতনের পর কোলের শিশুকে ছুঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ!
সম্ভাব্য ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। গতবার ২০২৩-২৪ অর্থবর্ষের পুর বাজেটে (KMC Budget) আয় দেখানো হয়েছিল ৪ হাজার ৫৪০ কোটি ৭৯ লক্ষ টাকা। কিন্তু আয় হয় ৩ হাজার ৮৭১ কোটি ৬৯ লক্ষ টাকা। প্রায় ৬৭০ কোটি টাকা কম আয় (Deficit Budget) জানিয়েছেন মেয়র। বাজেট সম্পর্কে মেয়র বলেন,



“এই ঘাটতি বাজেট তো আজ হয়নি। অনেকদিন ধরে চলছে। প্রায় ২ হাজার কোটি টাকা হয়ে গিয়েছিল। আমরা তা কিছুটা কমাতে পেরেছি। এই ব্যবধান ধীরে ধীরে আরও কমবে। আমি তো আর ম্যাজিক জানি না। আজ বলব কাল কমে যাবে।” তবে এই ঘাটতি বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। পুরনিগমের বাজেট নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দল। আয় কম,ব্যয় বেশি।

আগামী অর্থবর্ষে পুরনিগমের ঘাটতি বাজেট, নাগরিক পরিষেবার কথা দিলেন মেয়র
তবে আয় কমলেও নাগরিক পরিষেবায় কোনও খামতি রাখা হবে না বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এমনিতেই ঠিকাদারদের দীর্ঘদিন ধরেই বকেয়া পাওনা রয়েছে। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য মেটানো নিয়েও সমস্যা রয়েছে। তার মধ্যে আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় চিন্তা অনেকটাই বাড়ল বলে মনে করছেন পুর আধিকারিকরা।







