Weather: শীতের আমেজ ফিরছে বাংলায়, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহ শেষে বাংলায় ফিরছে শীতের আমেজ। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন আকাশ মেঘলা থাকায় অবশেষে শনিবার রোদের ঝলক পাওয়া গিয়েছে। ঠান্ডা হাওয়া বইছে। আবহাওয়া একপ্রকার মনোরম রয়েছে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শীতের তেজ বাড়বে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কি তুষারপাতের সম্ভাবনা? আজকের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন আবহাওয়ার আপডেট।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে বাংলাজুড়ে তাপমাত্রা কমবে। রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা একধাক্কায় ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার ভাগ বেশি থাকবে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় তাপমাত্রা অনেকটাই কমবে। কোনও সিস্টেম না থাকায় সতর্কতা জারি করা হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিনে জেলায় জেলায় তাপমাত্রা একধাক্কায় ৪-৬ ডিগ্রি পর্যন্ত কমবে। ১১ তারিখের পর থেকে পারদ পতন হবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম থাকবে।

শীতের আমেজ ফিরছে বাংলায়, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট
শীতের আমেজ ফিরছে বাংলায়, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট

পরপর দুটি ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় শীতের আগমন বাধা হয়ে দাঁড়িয়েছিল। উত্তর পশ্চিমের ভারতের প্রবেশের পথ অবাধ রয়েছে। তবে আগামী তিনদিনে তাপমাত্রা একধাক্কায় ৩-৫ ডিগ্রি কমবে। কলকাতায় ১৬ ডিগ্রিতে পারদ পতন হবে।

শীতের আমেজ ফিরছে বাংলায়, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট

5 10

উত্তরবঙ্গের তাপমাত্রাও কমছে। পর্যটকদের জন্য আবহাওয়া মনোরম হবে। দার্জিলিং ছাড়া অন্য কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আকাশ মোটামুটি শুষ্ক থাকবে। পাহাড়ি এলাকায় আলকা বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

4 9

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর