Weather Update: নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণের ৮ জেলায় তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। গত দুদিন ধরেই আকাশ মেঘলা। সকাল থেকেই দেখা মিলছে বৃষ্টির। এরপর সারাদিন পাল্লা দিয়ে কখনও ঝিরিঝিরি আবার কখনও ভারী বৃষ্টি। আগামী দুদিন আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে নিম্নচাপের প্রভাবে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আরও পড়ুন:মঙ্গলের প্রভাব পড়বে এই রাশিগুলির ওপর, দেখে নিন আপনার ভাগ্যে কি রয়েছে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের পর থেকেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি জেলায় বৃষ্টি হতে পারে।

1 7

আগামীকাল অর্থাৎ বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বর্ষণের পরিমাণ বেশি থাকবে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবারের পর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ ও কাল কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

2 8

উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণের ৮ জেলায় তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতা!

3 7

এই মুহুর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। ফলে বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরী হওয়া প্রচুর পরিমাণে জলীয়বাষ্পর কিছুটা ধীরে ধীরে বাংলায় প্রবেশ করছে। যার ফলে এ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ৪০-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকেই তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর