নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তাপমাত্রা সামান্য কমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। কলকাতার বিভিন্ন অংশে দেখা গিয়েছে একই ছবি। এদিকে মৌসুমী অক্ষরেখা সরতে থাকায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কী বলছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলায় একটানা ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টি হতে পারে।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- উত্তরবঙ্গের এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, আগামী সপ্তাহ থেকেই উত্তরে জারি সতর্কতা




