Weather Update: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে, স্বস্তির বৃষ্টি কবে? সুখবর দিল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। অপেক্ষা কেবল বৃষ্টির। কিন্তু এখনই কী স্বস্তি ফিরবে? নাকি আরও কয়েকদিন ভুগতে হবে? কী বলছে আবহাওয়া দফতর! জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে।

আরও পড়ুন: আকাশ মেঘাচ্ছন্ন, হতে পারে বৃষ্টি, মাসের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় দু এক ফোঁটা বৃষ্টি হতে পারে, তবুও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে, স্বস্তির বৃষ্টি কবে? সুখবর দিল হাওয়া অফিস

রবিবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্প ১০০ শতাংশ। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অত্যধিক গরম বোধ হবে। ঘামের কষ্ট বাড়বে। আগামীকাল (৩ সেপ্টেম্বর) ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। তবে আজ ও আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে, স্বস্তির বৃষ্টি কবে? সুখবর দিল হাওয়া অফিস

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এর পূর্বের অংশ শনিবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগোবে। বঙ্গোপসাগর ও  সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে, স্বস্তির বৃষ্টি কবে? সুখবর দিল হাওয়া অফিস

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে, স্বস্তির বৃষ্টি কবে? সুখবর দিল হাওয়া অফিস
গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে, স্বস্তির বৃষ্টি কবে? সুখবর দিল হাওয়া অফিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন