Weather Update: আকাশ মেঘাচ্ছন্ন, হতে পারে বৃষ্টি, মাসের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে সেপ্টেম্বরের শুরুতেই মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে সক্রিয় হবে। যে কারণে হাওয়া বদল ঘটবে। জেনে নিন শুক্রবার কলকাতায় আবহাওয়া কেমন থাকবে!

আরও পড়ুন: সুতপা হত্যাকাণ্ডে ফাঁসির সাজা সুশান্তর, ১৬ মাসের মধ্যেই রায় দিল আদালত

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ (১সেপ্টেম্বর) উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী শনিবার থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ ২ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনই গরম থেকে রেহাই মিলবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস।

3

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। শনিবার থেকে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আর্দৃতাজনিত অস্বস্তি বাড়বে। এই জেলাগুলিতেও বৃষ্টি কম হতে পারে।

আকাশ মেঘাচ্ছন্ন, হতে পারে বৃষ্টি, মাসের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া

2

আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের কষ্ট থেকে স্বস্তি নেই। দুপুরের পর দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। শনিবার থেকে কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন