Weather Update: বৃষ্টি নাকি গরমের দাপট! স্বাধীনতা দিবসে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ স্বাধীনতা দিবস। সকাল থেকেই হালকা রোদ উঠেছে। বৃষ্টির দেখা এখনও পাওয়া যায়নি। তবে কি আজকের দিনটা শুকনো কাটবে! নাকি বেলা বাড়তেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ একাধিক জেলায় বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারী বর্ষণের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টি নাকি গরমের দাপট! স্বাধীনতা দিবসে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

মঙ্গল ও বুধে উত্তরবঙ্গের উপরের অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টি নাকি গরমের দাপট! স্বাধীনতা দিবসে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদহের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত এটি বিস্তৃত। দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের বিষয়েও জানানো হয়েছে। কলকাতায় বিক্ষিপ্তবৃষ্টি হতে পারে। তবে এবার তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

বৃষ্টি নাকি গরমের দাপট! স্বাধীনতা দিবসে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

বৃষ্টি নাকি গরমের দাপট! স্বাধীনতা দিবসে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
বৃষ্টি নাকি গরমের দাপট! স্বাধীনতা দিবসে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত