Weather Update: সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন ধরেই বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। সপ্তাহের প্রথম দিনেও আকাশের মুখ ভার। আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। সোমবার কোন কোন জেলা ভিজতে পারে? আজ কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি! জানুন আজকের আপডেট।

আরও পড়ুন:  ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন বর্ষণ হবে বঙ্গে। অন্যদিকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত হয়েছে যেটি বিহারের সীতামারী ও কিষাণগঞ্জ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। আবার উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে কিছুদিন গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম – দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বীরভূম, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান– এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আগামী ৪-৫ দিন মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করবে না। অন্যদিকে একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী দু-তিনদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস‌। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন