নজরবন্দি ব্যুরো: চলতি সপ্তাহের শুরু থেকেই গরমে হাসফাঁস অবস্থা বাঙালির। রাজ্যজুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত। গত সপ্তাহ জুড়েই বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সময় বঙ্গবাসীর অপেক্ষা কেবল বৃষ্টি! রয়েছে বৃষ্টির পূর্বাভাস! কিন্তু স্বস্তি কি পাওয়া যাবে? কি বলছে হাওয়া অফিস।
আরও পড়ুন: গরমে পুড়ছে বাংলা, কবে হবে বৃষ্টি? কি জানাল আবহাওয়া দফতর


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত সপ্তাহের পর এই সপ্তাহেও বঙ্গবাসীকে নাজেহাল হতে হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু এর সতর্কতা রয়েছে। জলীয় বাষ্প বেশী থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পশ্চিমের কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রয়েছে লু- এর সতর্কতা। দিনের পাশাপশি রাতেও গরম থেকে মিলবে না রেহাই। আবহাওয়াবিদরা জানিয়েছেন সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে।
![]()
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (৪ জুন) দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিন বাকি জেলাগুলিতেও অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।



তাপপ্রবাহের সতর্কতার মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির পূর্বাভাস, কি জানাল আবহাওয়া দফতর








