নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহ খানেক হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হওয়ার পর, কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পারদ। আজ থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বঙ্গে। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর তথা বড়দিন থেকেই বাড়বে তাপমাত্রার পারদ। বর্ষশেষ এবং বর্ষবরণে হাড় কাঁপানো ঠাণ্ডা না থাকার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুনঃ Disney+Hotstar ব্যবহারকারীদের জন্যে খুশির খবর, কি এলো নতুন প্ল্যান?
কিন্তু আচমকাই ডিসেম্বরের শেষবেলায় ঠাণ্ডা কমার সম্ভাবনা কেন? আবহাওয়া সূত্রে খবর, আজ এবং রবিবার একটি করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। সেই কারনেই বাধা পাবে উত্তুরে হাওয়া, ফলে শীত কমবে বঙ্গে। তবে শীত কমলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। তাপমাত্রা বাড়লেও বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।

হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। উলটে চড়বে তাপমাত্রার পারদ। ডিসেম্বরের শেষে শীত কমলেও জানুয়ারির প্রথম সপ্তাহেই ফের জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিনের মধ্যে।

এদিকে আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনভোর রোদ থাকবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে সকাল ৮ টা পর্যন্ত। বিকেল ৪টের পর ফের পড়তে শুরু করবে কুয়াশা। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।
বড়দিনের আগেই তাপমাত্রা বাড়ছে বঙ্গে, বর্ষবরণের আগে বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রোদ থাকবে আকাশে। সম্ভাবনা নেই বৃষ্টির।



