Weather Update: গরম থেকে কিছুটা স্বস্তি, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরম আর অস্বস্তির মাঝে রাজ্যবাসীকে সাময়িক স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। যদিও এই বৃষ্টি গরম কমাবে না বলেই জানাচ্ছেন আবহবিদরা।

আরও পড়ুনঃ পদাতিকে উঠলেও শিয়ালদহে নামলেন না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটা জেলাতেই। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গরম থেকে কিছুটা স্বস্তি, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাষ

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে আজ। তাছাড়াও দুই দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি।

6 13

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। কিন্তু গরম কাটছে না। তাহলে কবে বঙ্গে ঢুকবে বর্ষা? আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশ ও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

8 11

গরম থেকে কিছুটা স্বস্তি, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাষ

আগামী ৪৮ ঘণ্টায় এই মৌসুমী বায়ু সম্পূর্ণ আন্দামান এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের একাংশে প্রবেশ করবে। যার জেরে আন্দামানে আগামী ৩ দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশে বর্ষার অনুকূল পরিবেশ বলেই জানিয়েছেন আবহবিদরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন