Weather Updates: ২১ জুলাইয়ের সমাবেশে যাচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে গোটা দেশের নজর একুশে জুলাইয়ের মঞ্চে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন। প্রস্তুতি শেষ। বদলাতে পারে আবহাওয়া। বৃষ্টি, বৃষ্টি করে অপেক্ষার শেষ হতে চলেছে। ভাল খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরের দুই জেলায়।

আরও পড়ুনঃ আর কিছুক্ষণের অপেক্ষা, কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা

বুধবার সকাল থেকে কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। যেহেতু মূল সভা কলকাতাতে, তাই তিলোত্তমার আবহাওয়ার দিকে রয়েছে নজর। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ২১ জুলাই সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এদিন পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।

২১ জুলাইয়ের সমাবেশে যাচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা
২১ জুলাইয়ের সমাবেশে যাচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা

বেলা ১২টা থেকে ৪টের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।  স্বল্প সময়ের বৃষ্টি হতে পারে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টি হয়েছে খুব সামান্য।

উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।  আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুই জেলাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে। হালকা মাঝারি বৃষ্টি মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও ৪-৫ দিন বৃষ্টি চলবে।

২১ জুলাইয়ের সমাবেশে যাচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা

২১ জুলাইয়ের সমাবেশে যাচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা
২১ জুলাইয়ের সমাবেশে যাচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা

মৌসুমী অক্ষরেখা আবার উত্তর থেকে দক্ষিণ দিকে সরছে। বারানসী গয়া ধানবাদ থেকে আমাদের রাজ্যের উপর দিয়ে গিয়েছে মৌসুমী বায়ু। বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। এছাড়াও কর্ণাটক উপকূলী আরব সাগরে রয়েছে একটি অক্ষরেখা। অফসোর অক্ষরেখা রয়েছে কঙ্কন থেকে কেরল উপকূল পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত