Durga Puja Carnival: রেড রোডে শুক্রবার দুর্গাপুজো কার্নিভাল, যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা মমতা সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খাতা কলমে পুজো শেষ হলেও এখনও কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ গুলিতে রয়েছে প্রতিমা। প্রতিবছরের মতই দশমীর রাতেই বহু পুজোরই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে। তবে ব্যতিক্রম কলকাতার বেশ কিছু বড় পুজোয় ঘট বিসর্জন হলেও রয়ে গিয়েছে প্রতিমা। কারণ, আগামী শুক্রবারই অর্থাৎ ২৭ তারিখ রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: Durga Puja: কোন কোন পুজো পাবে দুর্গারত্ন সম্মান? সেরা চার বেছে নিল রাজভবন

তবে এবারের দুর্গাপুজো কার্নিভালের জেরে যাত্রীদের সুবিধার্থে একাধিক পরিকল্পনা নিতে চলছে মমতা সরকার। জানা যাচ্ছে, শুক্রবার কার্নিভালের ভিড় সামলাতে এবার রাজ্য পরিবহণ দফতরের তরফে মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত বাস-ট্রেন এবং মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এপ্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর। উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেছিলেন। সেই কার্নিভালে বিজয়ার পর একটি দিন ঠিক করে, সেখানে কলকাতা এবং আশেপাশের এলাকার সেরা পুজোর প্রতিমাগুলি শোভাযাত্রা সহকারে রেড রোড দিয়ে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়।

রেড রোডে শুক্রবার দুর্গাপুজো কার্নিভাল, বিশেষ পরিকল্পনা মমতা সরকারের

রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী শুক্রবারই অর্থাৎ ২৭ তারিখ রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল দেখতে আসা দর্শকরা যাতে সমস্যায় না পরেন তার জন্য রাজপথে বাস থেকে শুরু করে ট্রেনপথে লোকাল ও মেট্রোর সংখ্যা মধ্যরাত অবধি বাড়ানো হবে। জানা গিয়েছে, সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে কলকাতা এবং শহরতলির একাধিক রুটে অতিরিক্ত বাস চালানো হবে। শুধু তাই নয়, বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে লিখিতভাবে সেদিন মধ্যরাত পর্যন্ত পর্যাপ্ত বাস চালানোর অনুরোধ করা হয়েছে।

রেড রোডে শুক্রবার দুর্গাপুজো কার্নিভাল, বিশেষ পরিকল্পনা মমতা সরকারের

জানা গিয়েছে, আগামী শুক্রবার যেইসব রুটে চলবে অতিরিক্ত বাস চলবে, সেগুলি হল… এসপ্ল্যানেড-যাদবপুর, এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-পাটুলি, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ/বালিগঞ্জ, এসপ্ল্যানেড-গড়িয়া, হাওড়া-ইডেন গার্ডেন-গড়িয়া, এয়ারপোর্ট-নবান্ন, এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ঠাকুরপুকুর, এসপ্ল্যানেড-আমতলা এবং এসপ্ল্যানেড-পর্ণশ্রী। এছাড়াও শহরতলীর যাত্রীদের জন্য রয়েছে এক্সট্রা মেট্রো এবং ট্রেনও

রেড রোডে শুক্রবার দুর্গাপুজো কার্নিভাল, বিশেষ পরিকল্পনা মমতা সরকারের

রেড রোডে শুক্রবার দুর্গাপুজো কার্নিভাল, বিশেষ পরিকল্পনা মমতা সরকারের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত