Ram Navami: হাইকোর্টের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রামনবমীর পর রাজ্যের বিভিন্ন অংশে অশান্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। কেন্দ্রীয় সংস্থা দিয়ে আবেদনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই রামনবমীকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেল রাজ্য।

আরও পড়ুন: Municipal Scam: পুরসভার নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ

হাইকোর্টের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার
হাইকোর্টের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার

গত ৩০ মার্চ রামনবমী উপলক্ষে মিছিল শুরু হয়। হাওড়া, রিষড়া সহ রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার রেশ ছিল বেশ কয়েকদিন। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। আদালতে মামলা দায়ের করে শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছিলেন, সিবিআই ও এনআইএ অথবা যৌথ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে ঘটনার তদন্ত করানো হোক। অন্যদিকে রাজ্যের তরফে বলা হয়েছিল, এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রয়োজন নেই।

হাইকোর্টের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার
হাইকোর্টের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার

হাইকোর্টের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার

দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলেছে। আদালত রায় স্থগিত রেখেছিল। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কে বা কারা এই অশান্তির ঘটনায় উস্কানি দিয়েছে তা রাজ্য পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার নেওয়া প্রয়োজন। আগামি দু সপ্তাহের মধ্যেই যাবতীয় নথি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। শুক্রবার রাজ্যের তরফে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিষয়টি জানানো হয়েছে। কবে এই মামলার শুনানি হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর