ওয়াচ টাওয়ারে সেলফি, বাজ পড়ে জয়পুরে মৃত ১১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ওয়াচ টাওয়ারে সেলফি, বাজ পড়ে জয়পুরে মৃত ১১। আকাশ ভেঙে একের পর এক বাজ পড়ছে। তার মধ্যেই চললো সেলফি তোলা। এই করতে গিয়েই রাজস্থানের রাজধানী জয়পুরের আমেঢ় প্যালেসে মৃত্যু হল ১১ জনের। আহত হয়রছে আরও অনেকে।

গত রবিবার প্রায় পঞ্চাশ জন ভিড় করেছিলেন এই প্রাচীন এই প্যালেসে। ওয়াচ টাওয়ারেই ছিলেন প্রায় তিরিশ জন। হঠাত্‍ই শুরু হয় বাজ পড়া। প্রথমে অনেকেই গা করেননি। কিন্তু ঘনঘন বাজ পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই।

আরও পড়ুনঃ ইউরো কাপের প্রি-কোয়ার্টার থেকে বিদায়, তবুও গোল্ডেন বুট CR7  এর দখলে

এর মধ্যেই লুটিয়ে ওয়াচ টাওয়ার থেকে লুটিয়ে পড়তে থাকে বেশ কয়েকজন। আতঙ্কিত বাকিরা ঝাঁপ দিতে শুরু করেন। ওয়াচ টাওয়ারে সেলফি, বাজ পড়ে জয়পুরে মৃত ১১।

ওয়াচ টাওয়ারে সেলফি, বাজ পড়ে জয়পুরে মৃত ১১

রাজস্থানের অন্যান্য জেলা মিলিয়ে রবিবার বাজ পড়ার ঘটনায় মোট ২০জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন- মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন