নজরবন্দি ব্যুরোঃ ইউরো কাপের প্রি-কোয়ার্টার থেকে বিদায়, নিলেও ৩৬ বছর বয়সি রোনাল্ডোকে গোল করার ক্ষেত্রে টপকাতে পারলেন না কেউই। ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় এবারের ইউরোর সোনার বুটটি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
বেলজিয়ামের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল পর্তুগাল। মন খারাপ হয়ে গিয়েছিল ফুটবল অনুরাগীদের। কারণ অবশ্যই দুরন্ত ফর্মে থাকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়। এই ইউরোতে কিন্তু রোনাল্ডো একাই পাঁচ গোল করেননি।
আরও পড়ুনঃ বর্ষপুর্তির আগেই ভাঙছে দল, রাজনীতির পার্ট চুকিয়ে ফেললেন রজনীকান্ত
চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার প্যাট্রিক শিকও একই কীর্তি করেছেন। কিন্তু সঙ্গে একটি অ্যাসিস্ট থাকায় পর্তুগিজ মহাতারকাকেই দেওয়া হল সোনার বুট। পাঁচটি গোলের মধ্যে তিনটি গোল এসেছে পেনাল্টি থেকে এবং দুটি জার্মানি এবং হাঙ্গেরির বিরুদ্ধে ওপেন প্লে থেকে।
ইউরো কাপের প্রি-কোয়ার্টার থেকে বিদায়, তবুও গোল্ডেন বুট CR7 এর দখলে
প্রসঙ্গত, ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলও রোনাল্ডোরই। মোট ১৪টি গোল করেছেন তিনি এই টুর্নামেন্টে। এবার এক নজরে দেখে নিন ইউরো ২০২০-র পুরস্কার তালিকা:
চ্যাম্পিয়ন: ইতালি।
রানার্স: ইংল্যান্ড।
স্টার অফ দ্য ফাইনাল: লিওনার্দো বোনুচ্চি।
টুর্নামেন্টের সেরা: দোনুরোমা।
গোল্ডেন বুট: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সেরা তরুণ ফুটবলার: পেদ্রি।



