আবার তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়, বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবারের বারবেলাতেই শীত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজোতেও বৃষ্টির হাত থেকে ছাড় পায়নি বাংলা। লক্ষীপুজোতে ব্যাপক বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে বহু মানুষের শেষ সম্বল টুকু। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের দুই ভাগের কোন অংশই রেহাই পায়নি বৃষ্টির হাত থেকে। বৃষ্টির শেষলগ্নে উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতির পরিমান ছাড়িয়ে গিয়েছে দক্ষিণ বঙ্গকে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ঘাট। কিন্তু সেই সব সারিয়ে ওঠার আগেই ফের বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ দানা বেঁধেছে।

আরও পড়ুনঃ আজ মান্নতে ফেরা হল না আরিয়ানের, গোপন তথ্য ফাঁস হতেই স্থগিত হল জামিন!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বেশকিছু জায়গায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। আবহাওয়া দফতর বলছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগরে অক্ষরেখা বরাবর একটি নিম্নচাপ দানা বেঁধেছে। আর সেই নিম্নচাপের কারনেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ফের বৃষ্টি হবে। তবে তা হবে বিক্ষিপ্ত ভাবে। কোথাও হালকা কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

নিম্নচাপের ফলে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের বক্তব্য অনুযায়ী প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়াতে।সেই জলীয় বাস্প প্রবেশ করার কারনেই আগামী দু-তিন দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়েই বৃষ্টি ঝরতে পারে এই জেলাগুলিতে।

তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না এখন। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে। আর রাতের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি। তবে শনিবার থেকে রাতের তাপমাত্রা কমবে। শনিবার থেকে কলকাতাইয় রাতের তাপমাত্রা হতে পারে ২০ ডিগ্রি।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, আবার তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়, তারপরেই শীত!

আবার তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়, বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবারের বারবেলাতেই শীত!
আবার তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়, বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবারের বারবেলাতেই শীত!

আবহাওয়া দফতরের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, দেশজুড়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমছে। সোমবার পাকাপাকিভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুও বিদায় নিয়েছে।যদিও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূল অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলেও বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন