নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগে ঘন কালো লম্বা চুল চাই? চুল পড়া ও পাতলা হয়ে যাওয়ার সমস্যা আছে আজকাল প্রায় সবারই দেখা যায়। প্রতিদিনের ব্যস্ত জীবন ও পরিবেশ দূষণ সবার আগে কেড়ে নিচ্ছে চুলের সৌন্দর্য। একটা সময় ছিল যখন মেয়ে দেখতে গিয়ে চুল খুলিয়ে দেখতেন হবু শাশুড়িরা। চুল ঘন আর লম্বা তো, পরখ করে নিতেন হাতে-নাতে। শুধু তা-ই নয়, শোনা যায় লম্বা চুল হলে টেনে দেখে নিতেন, সেটা আদৌ আসল না কি পরচুলা।
আরও পড়ুনঃ রোজ ঠিক কতটা মদ খেলে ক্ষতি হবে না লিভারের?


প্রাচীনকাল থেকেই চুন ঘন কালো করার জন্য প্রাকৃতিক অনেক উপায় ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে যেখানে ইজিপ্সিয়ানরা ব্যবহার করতো ফিগ ও ক্যাস্টর অয়েল, সেখানে গ্রীক ও রোমানরা ব্যবহার করতেন অলিভ ও রোজমেরি অয়েল। এখনো চুলকে ঘন কালো ও স্বাস্থ্যোজ্জ্বল করার জন্য ঘরোয়া উপায়ই বেশী উপযোগী। চুলকে ঘন করার জন্য আজকে আপনাদের জন্য রইল এমনই কিছু ঘরোয়া উপায়।

এখন দিন বদলেছে। মেয়ের চুল টেনে দেখতে গেলে শাশুড়ির নামে কেস ঠুকে দেবেন হবু পুত্রবধূ। তবে ঘন, কালো লম্বা চুল আজও সব মেয়ের প্রথম পছন্দ। কিন্তু সমস্যা হল ভুল খাদ্যাভ্যাস এবং দূষণ। চুল ঘনও হয় না, লম্বাও। তাহলে উপায়? চিন্তা নেই। রান্নাঘরের কয়েকটা উপাদান ব্যবহার করেই ঘন চুল পাওয়া যাবে। চুল লম্বাও হবে রূপকথার রাপুনজেলের মতো। কী করতে হবে? দেখে নেওয়া যাক সেগুলো।
পেঁয়াজের রস: প্রথমে পেঁয়াজ পিষে তার জুস বের করে নিতে হবে। এবার সেটা লাগাতে হবে চুলে। শুধু পেঁয়াজের রস ব্যবহার করতে ভালো। বেশি গন্ধ লাগলে তার সঙ্গে নারকেল তেল এবং লেবুর রস মিশিয়ে নেওয়া যায়। লাগানোর পর সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে চুল।



রাইস ওয়াটার বা চাল ধোয়া জল: চাল ধুয়ে নেওয়ার পর যে জলটা থাকে সেটাই রাইস ওয়াটার বা চাল ধোয়া জল। এটা চুলের অব্যর্থ ওষুধ। শ্যাম্পু করার আগে চাল ধোয়া জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। চুলের ডগা ফেটে গেলে রাইস ওয়াটারে ডুবিয়ে রাখলেও ভাল ফল মিলবে।
ডিম: ডিমে প্রোটিন এবং সালফার আছে। এই দুটি উপাদানই চুলকে গোড়া থেকে মজবুত করবে। শুধু তাই নয় চুলকে ঘনও করবে। একটা ডিম ফেটিয়ে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর সেটা লাগাতে হবে চুলে। শুকোনোর জন্য ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নেওয়া যায়।
ক্যাস্টর অয়েল: ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ভাল করে চুলের গোড়া এবং মাথার ত্বকে লাগাতে হবে। তারপর মাসাজ করতে হবে হালকা হাতে। কম করে ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নেওয়া যায়। ক্যাস্টর অয়েলে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। এগুলো চুলকে ঘন করতে সাহায্য করে।
পুজোর আগে ঘন কালো লম্বা চুল চাই? ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে

মেথি: চুল ঘন করতে মেথি অপরিহার্য। আগের দিন রাতে মেথি জলে ভিজিয়ে দিতে হবে। পরের দিন মেথি দানা পিষে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেটা চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিতে হবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



