‘দ্য কাশ্মীর ফাইলস’ পর ‘দ্য দিল্লি ফাইলস’, পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন পরিচালক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুক্তির পর থেকে রমরমিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। শুধুমাত্র বক্স অফিস নয়, তাঁর ছবি মন কেড়েছিল আম জনতার। যা নিয়ে বিতর্কের এখনও অবসান ঘটেনি। এর মধ্যেই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন পরিচালক। ‘দ্য কাশ্মীর ফাইলস’ পর ‘দ্য দিল্লি ফাইলস’ এর কাজ শুরু করতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ Ranu Mandal: লাল শাড়ি, গয়না, কপালে চন্দন! বিয়ের সাজে দেখা গেলো রাণু মন্ডল! ভাইরাল ভিডিও

Shamim Ahamed Ads

The Kashmir Files: Politics intensifies over film on Kashmiri Pandits exodus; Congress blames RSS, BJP hits back

ট্যুইট করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, দ্য কাশ্মীর ফাইলসকে ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। গত চার বছর ধরে আমরা অত্যন্ত সততা এবং একাগ্রতার সঙ্গে ছবিটি বানিয়েছি। কাশ্মীরে হিন্দুদের হত্যার কথা আপনারও জানা প্রয়োজন। এবার নতুন ছবি তৈরির সময় এসেছে। পরবর্তী ট্যুইটে তিনি বলেন, তাঁর পরবর্তী ছবি দ্য দিল্লি ফাইলস।

চলতি বছরেই ১১ মার্চ মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী এবং দর্শন কুমার সহ আরও অনেকে। বিতর্ক থাকলেও বক্স অফিসে ৩৩০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। যা সমর্থন করেছিলেন বিজেপি নেতারা।

‘দ্য কাশ্মীর ফাইলস’ পর ‘দ্য দিল্লি ফাইলস’, রয়েছে চমক 

'দ্য কাশ্মীর ফাইলস' পর 'দ্য দিল্লি ফাইলস', রয়েছে চমক 
‘দ্য কাশ্মীর ফাইলস’ পর ‘দ্য দিল্লি ফাইলস’, রয়েছে চমক

এর আগে ১৯৬৬ সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য নিয়ে দ্য তাসখন্দ ফাইলস ছবির পরিচালনা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। তার আগে জিদ, চকোলেট এবনং হেট স্টোরি নামের তিনটি ছবি বক্স অফিসে জনপ্রিয়তা অর্জন করেছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত