নজরবন্দি ব্যুরো: সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। টিম ইন্ডিয়া টানা দশ ম্যাচে জয়লাভ করে অপরাজিত হয়ে উঠেছিল ফাইনালে। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যেতে হয় রোহিত বাহিনীকে। আর এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল রোহিত এবং বিরাট কে নিয়ে যে আগামী দিনে এই দুই তারকা ব্যাটারের ক্রিকেট থেকে উচিত কিনা।
আরও পড়ুন: দ্বিতীয়বার কোচের দায়িত্ব নিয়ে কী বললেন রাহুল দ্রাবিড়?


শুধু তাই নয় ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন করেছেন আবলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত। এরপরে বিরাট নিজেই জানিয়ে দেন বোর্ডকে যে আগামী আফ্রিকা সফরে টি২০ এবং ৫০ ওভার এর ম্যাচ থেকে ছুটি চান। বিরাটের এই সিদ্ধান্তের পরে আরো বেড়ে চলেছে যে এবার তাহলে শুধুমাত্র টেস্ট খেলবেন বিরাট কোহলি।

কিন্তু এখনই সাদা মনের ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত কিনা সে প্রশ্নের উত্তর দিলেন ব্লাস্টার সচিন তেন্ডুলকার। এক সাক্ষাৎকারে বিরাটের অবসর নিয়ে শচীন জানান, ‘আমি খুব খুশি যে বিরাট কোহলি এই কাজটা করতে সফল হয়েছেন। আমি নিশ্চিত যে বিরাটের এই সাফল্য রথ এখানেই থামবে না।



ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। অনেক রান বাকি রয়েছে। বিরাটের মধ্যে রানের একটা আলাদা খিদে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় একটাই কথা বলি যে এটা ভারতের রেকর্ড, আর সেটা সবসময় ভারতের কাছেই থাকা উচিত।’
সাদা বলের ক্রিকেট কি বিরাটের আর খেলা উচিৎ? জবাব দিলেন সচিন

সচিনের মন্তব্য থেকে এটা পরিষ্কার যে তিনি মনে করেন এখন বিরাটের মধ্যে অনেক ক্রিকেট বেঁচে আছে। অনেক রান তিনি এখনও করতে পাড়বেন। তাই এখুনি যেন তিনি সাদা বলের ক্রিকেট থেকে অবসর না নেন। কিন্তু বিরাটের সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ছুটি চাওয়া নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে যে তিনি কী সত্যিই আর সাদা বলের ক্রিকেট খেলবেন?







