নজরবন্দি ব্যুরোঃ সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব খোয়ানোর পর এতদিন নীরবই ছিলেন। বিরাট কোহলির সেই নীরবতা যে ঝড়ের পূর্বের স্থিতাবস্থা ছিল, তা বোঝাই যাচ্ছিল। ভারতের টেস্ট অধিনায়ক মুখ খুললে যে ঝড় উঠবে, তা আন্দাজ করাই গিয়েছিল। হলও তাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল (Indian Team) উড়ে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক জানিয়ে দিলেন, নির্বাচকরা মাত্র দেড় ঘণ্টা আগে তাঁকে জানান যে তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। পাশাপাশি সতীর্থ রোহিত শর্মার প্রসঙ্গ তুললেও কার্যত বিরক্ত হয়ে ওঠেন কোহলি।
আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটে অচলাবস্থা, বিরাটের মন্তব্যের পর সৌরভের পদত্যাগের দাবি দেশজুড়ে


বলাবাহুল্য, বিরাট কোহলির থেকে দায়িত্ব কেড়ে নেওয়ার পরেই ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে আনা হয় তারকা ওপেনার রোহিত শর্মাকে। যা শুনে অনেকেই মনে করেছিলেন রোহিত কে এই নয়া দায়িত্ব দেওয়ায় হয়ত খুশি হবেন না বিরাট কোহলি।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই রোহিতের সঙ্গে ক্যাপ্টেন কোহলি কে নিয়ে একাধিকবার প্রকাশ্যে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। তবে সর্বদাই সমস্ত কিছু কে গুজব বলে উড়িয়ে দেন দুজনেই। তবে এই পরিস্থিতি তে দাঁড়িয়ে ও সেই আগের মনোভাবই বজায় রাখলেন বিরাট।
ফের প্রকাশ্যে বিরাট -রোহিত সম্পর্ক, হিটম্যান প্রসঙ্গে অনড় কোহলি !

তাই আজ হিটম্যান কে নিয়ে প্রশ্ন করা হলে কোহলি বলেন, আমার সঙ্গে রোহিত শর্মার কোন ধরনের বিবাদ নেই। আমি বিগত কয়েক বছর ধরে এটাই বলে আসছি। বর্তমানে এসব বলতে বলতে আমি ক্লান্ত। তবে আপনাদের সকল কে আশ্বাস দিতে পারি যে আমার কোন কাজ বা পরিকল্পনা দল কে পিছিয়ে দেবে না। তবে এবার আসন্ন সিরিজে কি হয় এখন সেদিকেই তাকিয়ে সবাই।









