নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের দিন ঠিক হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেবার কর্মসূচি। কিন্তু বাংলার জেলা জুড়ে মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে জেলাই জেলাই। পঞ্চায়েত ভোটের প্রথম বলি হয়েছে গতকালই।
আরও পড়ুন: পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই! দাবি মদনের


মৃত্যু হয়েছে এক কংগ্রেস কর্মীর। বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করবার জন্য কমিশনকে বার বার বলেছে। হয়েছিলেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে জমা দেওয়ার দিন থেকেই শুরু হয়েছে শাসক-বিরোধী সংঘর্ষ।

আর এবার বিস্ফোরক মন্তব্য করলেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু বলেন, সন্ত্রাস হলে পাল্টা মার দিতে হবে। আইন আমি বুঝে নেব। রক্তের বিনিময়েই অধিকার আদায় করতে হবে।



আইনি কোনও সমস্যা হলে বুঝে নেব। অধিকার যদি আদায় করতে হয় তাহলে এটা ছাড়া আর কোনও উপায় নেই। পুলিস যদি মানুষের পাশে থাকতেন তাহলে একথা বলতে হতো না। তৃণমূল জেনে গিয়েছে নীচের তলার মানুষ আর তাদের কথা শুনবে না। অতএব গুন্ডাদের দিয়ে যতটা নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা করছে।
রক্তের বিনিময়েই অধিকার আদায় করতে হবে, আইনি লড়াই আমি বুঝে নেব, বিস্ফোরক বিকাশ রঞ্জন

সেই পরিকল্পনারই বাস্তব রূপায়ন হচ্ছে। এর থেকে বাঁচার উপায় পাল্টা মার। এই পথ রানীনগর দেখিয়েছে, ডোমকল দেখিয়েছে। ২০১৮ সালের ভোটেও বলেছিলাম দলবদ্ধভাবে মনোনয়ন দেওয়া হোক। বাধা দিলে পাল্টা মারবেন। আইন আমি বুঝে নেব। এখনও দলের সব কর্মীদের সেই কথাই বলছি।







