ভূমিধসের কোনও পূর্বাভাস দেয়নি কেন্দ্র, শাহের দাবি খারিজ করলেন বিজয়ন

কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধস। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৮ জনের। আহতের সংখ্যা প্রচুর। নিখোঁজ অন্তত শতাধিক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধস। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৮ জনের। আহতের সংখ্যা প্রচুর। নিখোঁজ অন্তত শতাধিক। এইরকম পরিস্থিতিতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কার্যত মনোমালিন্য শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বুধবার লোকসভার অধিবেশনে অমিত শাহ ওয়েনাড়ের এই ভূমিধসের দায় কেরল সরকারের ওপর বর্তান। বিজেপি নেতার সেই দাবি খারিজ করে দিলেন বিজয়ন।

সংসদে অমিত শাহ বলেন, “দুর্ঘটনার এক সপ্তাহ আগে, গত ২৩ জুলাই কেরল সরকারকে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্র। কিন্তু কেরল সরকার সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। ২৪ এবং ২৫ তারিখ আরও দু’টো সতর্কবার্তা দেওয়া হয়। ২৬ জুলাই সরাসরি ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়। তা সত্ত্বেও কেরল সরকার কোনও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়নি। কেন্দ্রের কথা মানলে এত মানুষের প্রাণ যেত না।”

Shamim Ahamed Ads

ভূমিধসের কোনও পূর্বাভাস দেয়নি কেন্দ্র, শাহের দাবি খারিজ করলেন বিজয়ন

কয়েক ঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের জবাব দিলেন বিজয়ন। তিনি সাফ জানালেন, “কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে ভূমিধসের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। শুধুমাত্র ওয়েনাড় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে কমলা সর্তকতার কথা বলা হয়েছিল। কিন্তু বৃষ্টি হয়েছে ৫০০ মিলিমিটারের বেশি। সেটা পূর্বাভাসের তুলনায় অনেকটাই বেশি। যদিও বিজয়ন সঙ্গে জুড়েছেন, “ভূমিধসের পরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছিল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত