গোপনে বাগদান সেরে ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা? কি বললেন মুখপাত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোপনে নাকি বাগদান ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । বুধবার এমনই খবরে সরগরম ছিল নেটদুনিয়া। অনেকে আবার ভিকি-ক্যাটরিনার বাগদানের খবরের সলমন খানের জন্য চিন্তাও জাহির করে ফেলেন।

আরও পড়ুনঃ রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হচ্ছেন না? কি সিদ্ধান্ত নিলেন তিনি

কিন্তু রটনা কি আদৌ ঘটনা ছিল? এক সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দিতে গিয়ে সত্যিটা জানিয়েছেন ক্যাটরিনা কাইফের মুখপাত্র। তিনি জানান, ক্যাটরিনা এই মুহূর্তে তার আসন্ন ছবি টাইগার ৩ নিয়ে ব্যস্ত। খুব শীঘ্রই তিনি সলমন খানের সঙ্গে শুটিং শুরু করবেন। ক্যাটরিনা ও ভিকির সম্পর্কে বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন চলছে।

vi

তবে তাঁরা যে সত্যিই সম্পর্কে রয়েছেন, তা ফাঁস করেছেন তাঁদেরই বন্ধু হর্ষবর্ধন কাপুর। অভিনেতা তথা সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, “ভিকি ও ক্যাটরিনা একসঙ্গেই রয়েছে। এটা সত্যিই।

vi1

কিন্তু এটা বলার জন্য আমায় কি সমস্যায় পড়তে হবে? আমি জানি না।”আর বর্তমানে ক্যাটরিনা ও ভিকির একটি ছবি ঘিরেই যত জল্পনার সূত্রপাত। ছবিতে ভিকিকে সাদা শেরওয়ানি আর ক্যাটরিনাকে লাল লেহেঙ্গায় দেখা যাচ্ছে।

গোপনে বাগদান সেরে ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা?

কিন্তু ক্যাটরিনার টিম স্পষ্ট জানিয়েছেন, যে এমন কিছুই ঘটেনি। এমনও শোনা যাচ্ছে এই বছরেরে শেষের দিকেই নাকি চারহাত এক হচ্ছে। দুজনেই মুখে কুলুপ এঁটে থাকলেও দুজনে যে চুটিয়ে প্রেম করছেন তা বলিউড জানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত