নজরবন্দি ব্যুরোঃ সারা আলি খান খুব বেশিদিন হয়নি তিনি অভিনয় জগতে প্রবেশ করেছেন। কেদারনাথ ছবির মাধ্যমে তার বলিউডে পদার্পণ হয়। বর্তমানে ভিকির সঙ্গে করা জারা হাটকে জারা বাচকে ছবির প্রচার নিয়ে ব্যাস্ত আছেন তিনি। সারা আলি খান সইফ আলি খানের কন্যা। কিন্ত স্টারকিড হওয়া সত্ত্বেও কখনও তার মধ্যে কোন স্টারকিডের চাপ দেখতে পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ শরীরে হঠাৎ ফুটে ওঠে আঁচড়ের দাগ, ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড? কোথায় সেই বিলাসবহুল হোটেল?


বর্তমানে সে অনেক কটা ছবিই করে ফেলেছেন। তবে তার কোন ছবিই বক্স অফিসে তেমন সাফল্য ফেলতে পারেনি। তবে বহু মানুষের ভালবাসা পেয়েছেন তিনি। তার ছবি পছন্দ না করলেও মানুষ তাঁকে বেশ পছন্দ করেন। তবে তার জন্য তার মধ্যে অহংকারের রেশ মাত্র নেই। তিনি এর আগে বহু সাক্ষাৎকারে বলেছেন তিনি এখনও অভিনয় শিখছেন।

সারা আলি খান সবচেয়ে বেশি তার মায়ের সাথে ঘনিষ্ঠ। সম্প্রতি তার মা এবং তার ব্যাপারে একটি তথ্য সামনে এলো যা জানলে অবাক হবেন আপনিও। সম্প্রতি কপিল শর্মার শোতে গিয়েছিলেন ভিকি এবং সারা। সেখানেই সারার এক গোপন কথা ফাঁস করলেন ভিকি।
অপরাধ ১৬০০ টাকা খরচ! সারার গোপন কথা ফাঁস করলেন ভিকি
ভিকি জানায় তিনি শুনেছেন সারা তার মাকে ভীষণ ভাবে বকছে, তার শাসন করার কারণ হল তার মা ১৬০০ টাকার একটা তোয়ালে কিনে ফেলেছিলেন। সেই কারণে ভীষণ ভাবে অসন্তুষ্ট সারা। কারণ তিনি বাজে খরচ একেবারে পছন্দ করেন না। তাই সেই দিন সারা তার মাকে প্রশ্ন করে মেকআপ ভ্যানে তো প্রচুর ভ্যান থাকে তাহলে নতুন করে আবার তোয়ালে কেনার কি দরকার ছিল। সেটাই ভিকি আড়াল থেকে শুনে ফেলেছিল। আসলে সারা অতিবিলাসিতা কখনই পছন্দ করেন না।









