ভ্যালেন্টাইনস ডে-তে কার ভাগ্যে প্রেম, কার অপেক্ষা? রাশি মিলিয়ে জেনে নিন আগেভাগেই

১৪ ফেব্রুয়ারি কার জীবনে আসবে নতুন প্রেম, কার সম্পর্ক হবে আরও মজবুত? ভ্যালেন্টাইনস ডে-তে রাশি মিলিয়ে জেনে নিন কেমন কাটতে পারে আপনার দিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভালোবাসার সপ্তাহে শহরের বাতাসে এখন প্রেমের গন্ধ। কেউ সঙ্গীর সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর প্রস্তুতিতে, কেউ আবার ঠিক করেছেন ১৪ ফেব্রুয়ারিতেই মনের মানুষকে জানাবেন নিজের অনুভূতির কথা। কিন্তু পরিকল্পনার বাইরে ভাগ্যেরও তো একটা ভূমিকা থাকে! জ্যোতিষশাস্ত্র বলছে, এবারের প্রেমদিবসে প্রতিটি রাশির জন্য রয়েছে আলাদা আলাদা ইঙ্গিত—কোথাও নতুন প্রেম, কোথাও পুরনো সম্পর্কের মেরামতি, আবার কোথাও একাকীত্বের ছোঁয়া।

মেষ:
মনের কথা জানাতে চাইলে এটাই সেরা সময়। দিনটি ইতিবাচক, প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা কম। সম্পর্কে থাকা মেষ রাশিরাও কাটাবেন সুন্দর সময়।

Shamim Ahamed Ads

বৃষ:
প্রেমদিবস কাটবে দারুণ। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। এমন কারও দেখা পেতে পারেন, যিনি ভবিষ্যতের জীবনসঙ্গী হয়ে উঠবেন।

মিথুন:
এবারের ভ্যালেন্টাইনস ডে মিথুনদের জন্য বিশেষ। একাকীত্ব কাটিয়ে নতুন সঙ্গীর দেখা মিলতে পারে।

কর্কট:
আবেগপ্রবণ স্বভাবের কারণে পুরনো স্মৃতিই সঙ্গী হতে পারে। প্রাক্তনের কথা মনে করেই কাটতে পারে দিনটা।

সিংহ:
ভালোবাসা নিজেই আপনার কাছে ধরা দিতে পারে। প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। তবে সম্পর্কে থাকলে তর্ক এড়িয়ে চলাই ভালো।

কন্যা:
সঙ্গীর সঙ্গে আনন্দে কাটবে দিন। সম্পর্কের উষ্ণতা ও আকর্ষণ আরও বাড়বে।

তুলা:
দিনটি সাধারণভাবেই কাটবে। সদ্য বিচ্ছেদ হলে একাই কাটতে পারে। তবে সম্পর্কে থাকলে ছোটখাটো পরিকল্পনা আনন্দ এনে দিতে পারে।

বৃশ্চিক:
সঙ্গীর ভালোবাসা নিয়ে যে সংশয় ছিল, তা কেটে যেতে পারে। সিঙ্গলরা হঠাৎ করেই প্রেমে পড়তে পারেন।

ধনু:
খুবই স্পেশাল দিন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। আনন্দে কাটবে পুরো দিন।

মকর:
মনের কথা বলতে না পারার দ্বিধা কাটবে। পছন্দের মানুষ নিজেই আপনার কাছে এগিয়ে আসতে পারেন।

কুম্ভ:
সতর্ক থাকুন। ছোটখাটো বিষয় থেকে তর্কের সম্ভাবনা রয়েছে। ধৈর্য রাখলে দিনটি সামলে নেওয়া যাবে।

মীন:
ভালো-মন্দ মিলিয়েই কাটবে দিন। সঙ্গীর সঙ্গে সময় কাটান, ছোট্ট ভ্রমণেও যেতে পারেন। সিঙ্গলদের জীবনেও নতুন কারও আগমন হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত