নজরবন্দি ব্যুরোঃ প্রথমে বলা হয়েছিল ভারতের স্বাধীনতা দিবসের দিন ভারতের তৈরি করোনা ভ্যাকসিন বাজারে আসবে, কিন্তু সেটা হয়নি। এর পর মোদী ঘোষণা করেন দেশে ৩ টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে, বিজ্ঞানীদের সবুজ সংকেত পেলেই তা বাজারে আসবে? কিন্তু প্রশ্ন হচ্ছে কবে?
আরও পড়ুনঃ দেশের মধ্যে মারণ ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ২৬ লাখ পেরল।
আর কত সময় লাগবে এই মহামারিকে ভ্যাকসিন দিয়ে বধ করতে? আপামোর ভারতবাসীর এই প্রশ্নর উত্তর দিতে এবার এগিয়ে এলেন WHO এর প্রধান গবেষক ডঃ সৌম্যা স্বামীনাথন। আর তিনি যা বলেছেন তাতে খুব তাড়াতাড়ি যে সেটা সম্ভব নয় তা পরিস্কার।ডঃ সৌম্যা স্বামীনাথন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দেশের মাটিতে করোনা ভ্যাকসিন তৈরি হয়ে বাজারে আসতে সময় নেবে অন্তত ১ বছর। এর আগে এই টিকা তৈরির কোন সম্ববনা নেই।
তিনি বলেন ”এই মুহূর্তে ভারত করোনার ভ্যাকসিন তৈরির একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কোনও ভ্যাকসিন চূড়ান্ত হতে আরও অন্তত ১ বছর সময় লাগবে।” তিনি আরও বলেন ভারতের কোনও ভ্যাকসিন এখনও নিজেদের সাফল্যের তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তুলে ধরতে পারেনি। একমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের নথি পাওয়ার পরই WHO ভ্যাকসিনের লাইসেন্সিংয়ের কথা ভাবতে পারে।
সৌম্যা বলছেন, এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে আরও এক থেকে দেড় বছর সময় লাগবে।প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো দেশীয় প্রযুক্তিতে ভারত বায়োটেকের ভ্যাকসিন প্রথম পর্যায়ের পরীক্ষা শেষের দিকে। অক্সফোর্ড এবং জাইদাস ক্যাডিলার ভ্যাকসিনও শীঘ্রই হিউম্যান ট্রায়াল শুরু করবে। ডঃ সৌম্যা জানান ৩ টি নয় ভারতে অন্তত ৮ টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে।



