নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৬৩ হাজার ৪৮৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯৪৪ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২। তার মধ্যে বর্তমানে চিকিত্সাধীন ৬ লাখ ৭৭ হাজার ৪৪৪ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ২৫৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৩২২ জন।
মোট মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৯৮০ জনের।স্বাস্থ্যমন্ত্রক দাবি করছে, মৃত্যুর হারে এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় ভাল জায়গায় আছে ভারত।সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে শুধু আগস্ট মাসের সংক্রমণের নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এদেশ।


দেশের মধ্যে মারণ ভাইরাসে সংক্রমিতের সংখ্যায় মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসেবে ৫ লাখের গণ্ডি ছাড়িয়েছে। এমনকি মৃতের সংখ্যায়ও সবার আগে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় এখানে আরও ১২,০২০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ৫ লাখ ৮৪ হাজার ৭৫৪ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৯,৭৪৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যায় দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে ৩ লাখের গণ্ডি ছাড়িয়েছে তামিলনাডু। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫,৮৬০ জন।
ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লাখ ৩২ হাজার ১০৫ জন। দেশের তৃতীয় রাজ্যে হিসেবে আক্রান্তের সংখ্যায় ২ লাখের গণ্ডি ছাড়িয়েছে অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছে ৮,৭৩২ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা অন্ধ্রপ্রদেশে ২,৮১,৮১৭ জন। আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে আছে কর্ণাটক। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৮,৮১৮ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২,১৯,৯২৬ জন।








