টিকাকরণেই প্রতিরোধ করা যাবে ডেল্টা প্রজাতির, কমবে মৃত্যু হারও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টিকাকরণেই প্রতিরোধ করা যাবে ডেল্টা প্রজাতির, টিকার দু’টি ডোজের সুফল মিলছে কিন্তু অন্য দু’ভাবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ওই দু’ধরনের ভ্যাকসিনের দু’টি ডোজ় নেওয়া সত্ত্বেও ৮৭ হাজারের বেশি মানুষ ডেল্টায় সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুনঃ টিকার দ্বিতীয় ডোজ পাননি অন্তত ৪ কোটি দেশবাসী, উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।

এঁদের মধ্যে শুধু কেরলের বাসিন্দা রয়েছেন ৪০ হাজার জন। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর এক সমীক্ষা বলছে, দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা ডেল্টা সংক্রমণ থেকে সেরে উঠছেন দ্রুত। এঁদের ক্ষেত্রে মৃত্যুহারও তুলনামূলক অনেকটাই কম। এই দুই কারণে দ্রুত দুটি ডোজ প্রতিষেধক নেওয়ার পক্ষে কথা বলছেন বিজ্ঞানীরা।

v 1

আইসিএমআর চেন্নাইভিত্তিক এক গবেষনা করে। ওই গবেষণায় জানা গিয়েছে, টিকা নিয়েছেন ও নেননি এই দুই ধরনের মানুষের ক্ষেত্রেই ডেল্টা ভ্যারিয়েশনের সংক্রমণের আশঙ্কা সমান। মিউটেশনের কারণে এরা এত শক্তিশালী হয়ে উঠেছে যে, প্রতিষেধককে অগ্রাহ্য করে মানবশরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম হচ্ছে।

v1

টিকাকরণেই প্রতিরোধ করা যাবে ডেল্টা প্রজাতির, কমবে মৃত্যু হারও 

টিকাকরণেই প্রতিরোধ করা যাবে ডেল্টা প্রজাতির, দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের শরীরেও ডেল্টা ভাইরাস প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। এবং পরবর্তী সময়ে সংক্রমণের বহিঃপ্রকাশ ঘটে। যদিও দুই টিকা নিয়েছেন যাঁরা, তাঁরা বাকিদের থেকে দ্রুত সেরে ওঠেন। তাই মৃত্যুহারও এঁদের ক্ষেত্রে অনেকটাই কম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত