নজরবন্দি ব্যুরো: এনফর্সমেন্ট দিরেক্টর ( ইডি) সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্ত করছেন স্থানান্তরের কোনটি।বরুণ মাথুর অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের সংস্থার অংশীদারকে জিজ্ঞাসাবাদ করছিল ইডি। বরুণকে প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে মুম্বাইয়ের ইডি অফিসে করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। সুশান্ত সিং রাজপুতের সংস্থা ইন এন এস এই আই ভেনচার প্রাইভেট লিমিটেডের পরিচালক ছিলেন এই বরুণ মাথুর।
আরও পড়ুনঃ ১৫ হাজার শূণ্যপদে নিয়োগ। টেট পরীক্ষা হবে নভেম্বর মাসে।


ইডি সূত্র থেকে জানা যায়, বরুণ মাথুর জানিয়েছেন যে এই সংস্থার অতিরিক্ত পরিচালক ছিলেন সুশান্ত সিং রাজপুত। এই সংস্থায় সুশান্ত বিনিয়োগ করেছিলেন ৫০ হাজার টাকা। সংস্থাটি গঠিত হয়েছিল ২০১৮ সালের ২৬ এপ্রিল। সুশান্ত এই সংস্থায় প্রবেশ করেছিল ২০১৮ এর ২ মে। এদিন ইডি কে বরুণ এও জানান যে, সুশান্ত এর ইচ্ছা ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর একটি বায়োপিক বানানোর।
এর জন্য আলোচনা হয়েছিল সৌরভের সাথে। বরুণ এও জানান যে, সৌরভ গাঙ্গুলী রাজি হননি এই ছবিটি তৈরিতে। সৌরভ বলেছিলেন, সুশান্ত ইতিমধ্যেই ধোনির উপরে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর দর্শকরা আর সুশান্ত কে পছন্দ করবে না সৌরভ গাঙ্গুলীর উপর নির্মিত বায়োপিক এ।
এছাড়াও বরুণ মাথুর ইডি কে এও জানান, সুশান্তের এর বাইরেও ইচ্ছা ছিল ১২ টি চরিত্রের একটি চলচ্চিত্র বানানোর। মাদার টেরিজা, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীর মত চরিত্রগুলি একটি চলচ্চিত্রের মধ্যে দেখাতে চেয়ে ছিলেন সুশান্ত। তাদের সম্পর্কে অনেক জ্ঞান ছিল সুশান্ত সিং রাজপুত এর।











