Hair care: চুলের সমস্যায় ব্যবহার করুন এই পাতা, সমাধান মিলবে নিমেষে…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরম হোক বা শীত! আজকালের ব্যস্ত সিডিউলে নাজেহাল অবস্থা সকলের! খাওয়া দাওয়া তো অনেক দূরে! সামান্য যত্ন টুকু নেওয়ার ইচ্ছে নেই! গরমের জেরে একাধিক সমস্যা দেখা দেয়! গায়ের গন্ধ, হাত, পার চ্যাট চ্যাটে ভাব, মাথায় ঘাম জমে গন্ধ! আরও কত কি! যদিও বেশ কিছু জিনিস করেও এই সব সমস্যার সমাধান হয় না।

আরও পড়ুন: Sukanta Majumder: আমরা চাইলেই তৃণমূলের মুখোশ খুলে দিতে পারি, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক সুকান্ত

তাছাড়াও ব্যস্ত সিডিউলের অফিস বাড়ির চাপে ভিজে চুল খুলে রাখা যায় না। তারপর খুশকির সমস্যা তো আছে! কিন্তু কি করলে এই সব সমস্যার সমাধান মিলবে? এবার এই সব সমস্যার সমাধান রয়েছে পান পাতাতেই! অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যন্টি-ইফ্লেমেটরিসহ নানা উপাদান আছে পান পাতায়। তাই জানুন কিভাবে পান পাতার সাহায্য নিয়েই নিস্তার পাবেন সমস্যার হাত থেকে….

চুলের সমস্যায় ব্যবহার করুন এই পাতা, নিস্তার পাবেন এই সমস্যার হাত থেকে
চুলের সমস্যায় ব্যবহার করুন এই পাতা, নিস্তার পাবেন এই সমস্যার হাত থেকে

পান পাতা-আদার হেয়ার প্যাক: ১০০ গ্রাম আদার রসের সঙ্গে পান পাতা বাটা মিশিয়ে নিন ভালো করে। এই হেয়ার প্যাকটি চুলে কমপক্ষে ১ ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করলেই হবে। এই প্যাকটি আপনার চুল পড়া বন্ধ করবে।

চুলের সমস্যায় ব্যবহার করুন এই পাতা, নিস্তার পাবেন এই সমস্যার হাত থেকে

পান পাতা-নারকেল তেলের প্যাক: পান পাতা বেটে পেস্ট তৈরি করে নিন। এর মধ্যে এবার মিশিয়ে নিন নারকেল তেল। এই মিশ্রণ চুলে আর স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক টি দ্রুত চুল গজাতে ম্যাজিকের মতো কাজ করে।

চুলের সমস্যায় ব্যবহার করুন এই পাতা, নিস্তার পাবেন এই সমস্যার হাত থেকে

চুলের সমস্যায় ব্যবহার করুন এই পাতা, নিস্তার পাবেন এই সমস্যার হাত থেকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন