নজরবন্দি ব্যুরো: আজ মহা পঞ্চমী। ছোট থেকে বড় সকলের মায়ের আগমনে আনন্দিত। খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডা, ঘোরা ঘুরি, সকলেই আনন্দের সঙ্গে দিন কাটায়। তবে এত কিছুর মধ্যে কি ত্বকের যত্ন ঠিক থাক নিতে পারেন আপনি?
আরও পড়ুন:Gold price: মহাপঞ্চমীতে ফের চড়া হলুদ ধাতুর মূল্য? জানুন লক্ষ্মীবারে কলকাতায় সোনার লেটেস্ট রেট


ত্বকের যত্ন থেকে শুরু করে চুল, সবেতেই আপনাকে বিশেষ নজর দিতে হবে। এখনকার ব্যস্ত সিডিউলের ফলে ত্বকের ক্ষতি হওয়া অস্বাভাবিক নয়। তবে এই ভয়েতে অনেকেই বিভিন্ন রকমের প্রডাক্ট ব্যবহার করে ফেলেন। যার দরুন ত্বক আরও বেশি খারাপ হয়ে যায়।

তবে এবার আর চিন্তার কারণ নেই। পুজোয় ত্বকের বিশেষ যত্ন নিতে ব্যবহার করুন এই প্যাক গুলি…


১, বেসন ও পাতিলেবুর প্যাক ব্যবহার করুন। একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন নিন। তার সঙ্গে মেশান ২ টেবিল চামচ পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্রয়োজনে জলও ব্যবহার করতে পারেন। রং তোলার পর এই প্যাক লাগাবেন।

২, টক দই ও বেসন দিয়ে তৈরি প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন নিন। তার সঙ্গে মেশান সম পরিমাণ টক দই। ভালো করি মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ি নিন। দোলের রঙ তোলার পর এই এই প্যাক অবশ্যই ব্যবহার করবেন।
পুজোয় ত্বকের বিশেষ যত্ন নিতে ব্যবহার করুন এই প্যাক গুলি, জানুন








