ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে আমেরিকা, হুঁশিয়ারি পুতিনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতমাসেই ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব দেখিয়েছে মস্কো। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। সেইসঙ্গে চেরনোবিল ও জাপোরিঝঝিয়া পরমানু কেন্দ্র দখল করে রুশ সেনা। যা উস্কে দিয়েছিল পারমানবিক যুদ্ধের আশঙ্কা। এই পরিস্থিতিতে জেলেনস্কির হাতে মিসাইল তুলে দিতে চাইছে বাইডেন সরকার। যা শুনে ক্ষুব্ধ ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুনঃ বদলাতে চলেছে বইমেলার চেহারা, বিশেষ পরিকল্পনা গিল্ড কর্তৃপক্ষের

গত ২৪ ফেব্রুয়ারি থেকেই রুশদের অমানবিক আক্রমণের সাক্ষী থেকেছে কিয়েভ। তাদের প্রবল আক্রমণে বর্তমানে ধ্বংসস্তূপে পরিনত হয়েছে গোটা ইউক্রেন। তারপর থেকেই আমেরিকা ও পোল্যান্ডের কাছে সাহায্যের আবেদন জানায় জেলেনস্কির দেশ। সবুজ সঙ্কেত দেয় পোল্যান্ড। এরপর সেইপথেই হাঁটতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকেই বলছেন, এবার হয়তো ফের ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে আমেরিকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, গত শনিবার নাকি ইউক্রেন নিয়ে বিশেষ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই অনুযায়ী, কিয়েভকে ২০০ মিলিয়ান মার্কিন ডলার তথা ভারতীয় অর্থের হিসেবে ১,৫০০ কোটি টাকার অস্ত্র পাঠানোর পরিকল্পনা নিয়েছে। যারমধ্যে থাকছে, বিশেষ প্রযুক্তির ট্যাঙ্ক, অ্যান্টি এয়ারক্রাফ্ট গান সহ বহু মিসাইল। এই সংবাদ সামনে আসতেই হইচই পড়ে যায় রাশিয়ার অন্দরে। হোয়াইট হাউসকে সতর্ক করে রুশদের তরফে জানানো হয়, এবার মার্কিন কনভয়ের উপর হামলা চালাবে তারা।

ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে আমেরিকা, ক্ষুব্ধ রাশিয়া

যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে আমেরিকা, হুঁশিয়ারি পুতিনের

তবে এই ঘটনা নতুন নয়। পূর্বেও একাধিকবার ইউক্রেনীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমেরিকা। গত ২০১৪ সালে ক্রিমিয়ার লড়াইয়ের পর থেকেই কিয়েভ’কে অস্ত্র দিয়েছে বাইডেনের দেশ। এখনও পর্যন্ত মোট ১২০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে আমেরিকা। এবার ফের। সেই প্রসঙ্গেই এবার রুশ ফরেন মিনিস্টার বলেন, আমেরিকা থেকে ইউক্রেনের উদ্দেশ্যে আসা কনভয়ে হামলা চালাতে পারে রাশিয়া। সেকথা আমাদের তরফে আগেই জানানো হয়েছে। এবার সময়ের অপেক্ষা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত