নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী তথা রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকর শিবসেনায় যোগ দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ৩ কোটি টাকার অফিস কিনেছেন। এই ধরনের খবর ছড়িয়েছিল। সেই খবর শেয়ার করে অভিনেত্রীকে বিঁধেছিলেন কঙ্গনা রানাউত। এবার জবাবে বলিউড অভিনেত্রী কঙ্গনা কে চ্যালেঞ্জ করলেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকর।
আরও পড়ুন: ৪৮ ঘন্টার সফরে অন্তত ২৪ টি বৈঠক অভিষেক-পিকের


কঙ্গনাকে স্থান ও সময় জানাতে বলেছেন উর্মিলা। সেখানে গিয়ে বৈধ কাগজ দেখিয়ে আসবেন বলেও আশ্বাস দিয়েছেন। উর্মিলাকে ট্যাগ করে কঙ্গনা লেখেন, “উর্মিলাজি, আমি পরিশ্রম করে যে ঘর তৈরি করেছিলাম তাও কংগ্রেস ভেঙে দিচ্ছে। সত্যিই, বিজেপিকে খুশি করতে গিয়ে আমি শুধু ২৫ থেকে ৩০টি মামলা পেয়েছি। যদি আমিও আপনার মতো বুঝদার হতাম তাহলে কংগ্রেসকে খুশি করতাম। আমি কি বোকা, তাই না?”
এর জবাবেই টুইটারে ভিডিও বার্তায় উর্মিলা বলেন, “নমস্কার কঙ্গনাজি। আমার সম্পর্কে আপনার যে মনোভাব, তা আমি শুনেছি। গোটা দেশও শুনেছে। আজ গোটা দেশের সামনে আমি আপনাকে বলতে চাই, স্থান ও সময় আপনি নির্ধারণ করুন, আমি সমস্ত বৈধ কাগজ নিয়ে পৌঁছে যাব।”
কঙ্গনার কটাক্ষের জবাব দিলেন শিবসেনা নেত্রী উর্মিলা মাতন্ডকর, এরপর উর্মিলা জানান, নিজের দুই দশকেরও বেশি কেরিয়ারে কঠিন পরিশ্রম করে যে পরিশ্রম করেছিলেন তা দিয়ে অন্ধেরিতে ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাট বিক্রি করে মার্চ মাসে অফিসের জন্য জায়গা কিনেছিলেন তিনি। তাঁর রাজনীতিতে ফেরার আগেই সমস্ত লেনদেন হয়েছিল।সেই কাগজ কঙ্গনাকে দেখাতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।









