নজরবন্দি ব্যুরোঃ উচ্চপ্রাথমিকে বড় খবর, চলতি বছরেই নিয়োগপত্র পাবেন চাকরিপ্রার্থীরা। হাইকোর্টে চলছে উচ্চ প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলার শুনানি। কিন্তু গত কয়েকমাস ধরে তারিখের পর তারিখ পড়তে থাকায় চূড়ান্ত অস্থিরতা তৈরি হয়েছে উচ্চ প্রাথমিক চাকুরিপ্রার্থীদের মধ্যে। তবে সম্ভবত এবার সমস্ত যন্ত্রনার অবসান ঘটতে চলেছে। ডিসেম্বর মাসেই উচ্চ-প্রাথমিকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ভ্যাকসিন আবিষ্কারে বড় ধাক্কা। টিকার অপেক্ষা করবেন না, বিশ্বকে জানাল WHO
সূত্রের খবর স্কুলে শিক্ষক-শিক্ষিকার অভাব এবং লম্বা সময় ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলতে থাকায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন। তাঁর উপরে শিয়রে রয়েছে ‘২১ সালের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতি-র কথা মাথায় রেখে নিয়োগ প্রস্তুতি নিয়ে নিল প্রশাসন। সূত্রের খবর রাজ্যের পক্ষ থেকে নির্দেশ পৌঁছে গেছে স্কুল সার্ভিস কমিশনের কাছেও।
সূত্র জানাচ্ছে আগামিকাল অর্থাৎ ১৪ই অক্টোবর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাঁর বক্তব্য বা সাবমিশন শেষ করবেন। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে অনুরোধ করেছিলেন ১৪ তারিখে তাঁর যাবতীয় বক্তব্য শেষ করতে। পাসাপাশি ১২ই অক্টোবর দেওয়া অর্ডার কপিতে বিচারপতি পিটিশনারদের বক্তব্য শেষ করতে বলেছেন ১৬ই অক্টোবর। পুজোর ছুটির আগে ২১ তারিখেই সম্ভবত রায় দেবে কলকাতা হাইকোর্ট। আগামিকাল শুনানি শুরু হওয়ার কথা সকাল ১১ টার সময়।
উচ্চপ্রাথমিকে বড় খবর, চলতি বছরেই নিয়োগপত্র পাবেন চাকরিপ্রার্থীরা। সাজো সাজো রব পড়েছে স্কুল সার্ভিস কমিশনের দফতরে। সূত্রের খবর হাইকোর্টের রায় হাতে আসার পরে দুটি ফেজ এ কাউন্সেলিং হবে। অনলাইনে কাউন্সেলিং করার জন্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন। ৭ সদস্যের টাস্ক ফোর্স খতিয়ে দেখছে কত দ্রুত এবং কিভাবে নিয়োগ করা যায় সেই ব্যাপারে। অনলাইনে কাউন্সেলিং এর পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেই কিভাবে নিয়োগপত্র দেওয়া যায় তা খতিয়ে দেখছে টাস্ক ফোর্স।
সূত্রের খবর ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম দফায় ৮০০০ জনকে নিয়োগ পত্র দেওয়া হতে পারে। তারপর ২ মাস পরে আরও প্রায় সাড়ে ৬ হাজার চাকরিপ্রার্থী কে নিয়োগ পত্র দেওয়া হতে পারে ফেব্রুয়ারি মাসে। যদিও সূত্র জানাচ্ছে সব কিছুই নির্ভর করছে রাজ্যের কোষগারের ওপর। অর্থমন্ত্রক প্রাথমিক ভাবে কতজন কে নিয়োগের অনুমোদন দেয় তাঁর ওপর নির্ভর করছে মোট ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগ মোট কটি ফেজে হবে।



