নতুন ইন্টারভিউ লিস্টে নামের সাথে থাকবে নাম্বার? অস্বচ্ছতার মেঘ কাটছে উচ্চ-প্রাথমিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন ইন্টারভিউ লিস্টে নামের সাথে থাকবে নাম্বার? অস্বচ্ছতার মেঘ কাটছে উচ্চ-প্রাথমিকে। স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলায় গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নামে স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হয় ৪ জানুয়ারি থেকে। গত শনিবার, ১৯ জুন বিজ্ঞপ্তি জারি করে ইন্টারভিউ তালিকা প্রকাশের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুনঃ বিধানসভার ভেতরে অধিবেশন, নিরাপত্তা রক্ষীরা ঠাঁই বসে বাইরের ‘নীল-সাদা’ ছাউনিতে

Shamim Ahamed Ads

সেইমত ২১ জুন ২০২১, উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। গত বছরের ১১ই ডিসেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রাজ্য সরকার কে নির্দেশ দেন ৪ জানুয়ারি ২০২১ থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। এবং ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে ১০ই জুনের মধ্যে। যদিও ১০ই জুন পেরিয়ে যাওয়ার ১১ দিন পরে ২১ জুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে চাকরিপ্রার্থীদের। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি।

আপার নিয়োগে ফের মামলা হয় হাইকোর্টে।  উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে কারচুপির কথা উল্লেখ করে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, প্রকাশিত তালিকা সম্পুর্ণ বেআইনি। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য যে নির্দেশিকা দিয়েছিলেন তা মানেনি কমিশন। বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন, নামের তালিকা প্রকাশ করার পাশাপাশি প্রাপ্ত নাম্বার উল্লেখ করতে হবে। কিন্তু তা করেনি কমিশন। যা স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগ মুক্ত নয়।

মামলাকারীদের আর এক আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জী জানিয়েছেন, তাঁদের মামলা মূলত পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত বিষয়ের ওপর। অভিযোগ গতবার লিস্টে নাম ছিল, কিন্তু নয়া লিস্টে নাম নেই চাকরিপ্রার্থীদের। এদিকে যাঁদের নাম রয়েছে লিস্টে এমন একাধিক পরীক্ষার্থীদের থেকে বেশি নাম্বার পেয়েছেন পিটিশনাররা। এই মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলা করেছিলেন চাকরিপ্রার্থী অভিজিৎ ঘোষ। মামলা শুনে প্রাথমিক ভাবে নিয়োগে স্থগিতাদেশ দেন বিচারপতি।

সেই মামলার প্রেক্ষিতে দুদিন  আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপ্যাল সেক্রেটারি কে নির্দেশ দিয়ে বলেন, “সোজাসুজি বলুন নিজেরা সামনে দাঁড়িয়ে। শুধু ল-ইয়ার পাঠিয়ে দিলেই হবেনা। একজন প্রিন্সিপ্যাল সেক্রেটারি হিসেবে নিজে দাঁড়িয়ে বলুন, আমার ৩৫ হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। তাঁদের সব কিছু রেডি হয়ে থাকার পরেও আমরা দিতে পারছিনা।”

নতুন ইন্টারভিউ লিস্টে নামের সাথে থাকবে নাম্বার? অস্বচ্ছতার মেঘ কাটছে উচ্চ-প্রাথমিকে। উচ্চ প্রাথমিকে বেনিয়মের মামলায় সরাসরি এসএসসি-র চেয়ারম্যানকে তলব করেছে হাইকোর্ট। আজ দুপুর ২ঃ৩০ এর মধ্যে চেয়ারম্যানকে হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, আজই বেনিয়ম মামলায় রায় শোনাতে পারেন বিচারপতি। সাথে নিয়োগে বেনিয়মের জেরে নতুন ইন্টারভিউ লিস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। যে লিস্টে নামের সাথে থাকবে চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নাম্বার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত